IPL: প্রীতির দলের বিরুদ্ধে নাইটদের অস্ত্র ‘প্রাক্তন কিংসের’ তথ্য এবং হায়দরাবাদ ম্যাচের আত্মবিশ্বাস
সোমবার ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে কেকেআর। এই ম্যাচ জিতলে পয়েন্ট তালিকায় একটু ভালো জায়গায় যাবে কেকেআর। সঙ্গে টিকে থাকবে প্লে অফের আশা। গ্রুপ লিগে কলকাতার আর বাকি আছে চারটি ম্যাচ। এই চারটির মধ্যে তিনটি হবে ঘরের মাঠে। সোমবার রবীন্দ্র জয়ন্তীর প্রাক সন্ধ্যায় ইডেনে প্রীতির দলের মুখোমুখি নাইট ব্রিগেড।
চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় ভালো জায়গায় নেই কলকাতা নাইট রাইডার্স। ১০ ম্যাচ খেলে মাত্র ৪টিতে জয় পেয়েছে নীতীশ রানার দল। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ ৭ নম্বরে পাঞ্জাব কিংস। সোমবারের ম্যাচ ২ দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ। খাদের কিনারায় রয়েছে চন্দ্রকান্ত পণ্ডিতের দল।

এই অবস্থায় ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে নাইট পেসার বৈভব আরোরা বলেন, 'গত ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে খুব কঠিন একটা ম্যাচ জিতেছি। এই জয়ই আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে।টিমের পরিবেশ এখন দারুন। আশা করছি এই ম্যাচ আমরা জিততে পারবো। এই ম্যাচে জয় পেলে পয়েন্ট তালিকায় ভালো জায়গায় পৌছে যেতে পারবো আমরা।'
It's 𝘛𝘪𝘮(𝘦) for toe-crushers 🔥#AmiKKR | #TATAIPL | #TimSouthee pic.twitter.com/ja4xxublgo
— KolkataKnightRiders (@KKRiders) May 7, 2023
বর্তমানে নাইট সেনানী বৈভব গত বছর ছিলেন পাঞ্জাব কিংসের ব্রিগেডের সেনা ছিলেন। ফলে প্রতিপক্ষ শিবিরের সব তথ্যই চন্দ্রকান্ত স্যারের নোটবুকে তুলে দিয়েছেন কেকেআর পেসার। যা বড় অস্ত্র নাইটদের। এই প্রসঙ্গে বৈভব বলেন, 'পাঞ্জাব আমার পুরানো দল, ফলে সেই দলের ব্যাটিং বোলিংয়ের বিষয়ে আমি অনেক কিছুই জানি। এবিষয়ে দলকে সব রকম সহযোগিতা করছি।'

চলতি আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন স্পিনার বরুণ চক্রবর্তী সহ স্পিনাররা। স্পিন অ্যাটাকের জন্যই একাধিক ম্যাচ জিততে পেরেছে কেকেআর। দলের পেসারদের পাওয়ার প্লে-তে ব্যর্থতা মেনে নিয়ে বৈভব জানিয়েছেন, 'পেসাররা ভালো বোলিং করতে পারছে না এটা বাস্তব। বিশেষ করে পাওয়ার প্লে-তে আরও দায়িত্বশীল হতে আমাদের পেসারদের।'

এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালো ব্যাটিং করছেন জেসন রয়, শার্দুল ঠাকুর, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়াররা। সোমবারও তাঁদের কাছ থেকে ভালো ইনিংসের আশায় কেকেআর শিবির। তবে সুনীল নারিনকে নিয়ে প্রশ্ন থাকছে? কেন তাঁকে খেলানো হচ্ছে তার উত্তর কী আছে নাইট টিম ম্যানেজমেন্টের কাছে।
বার বার নাইটদের দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। ওপেনিং জুটি থেকে পেস অ্যাটাক বার বার বদল হয়েছে। ঘরের মাঠে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না কেকেআর শিবির। তার উপর এবার প্রথম পর্বের হারের বদলার সুযোগ নাইটদের সামনে।
Kaisi sarhadein, kaisi majbooriyaan… 🥺
— Punjab Kings (@PunjabKingsIPL) May 7, 2023
Main yahaan hoon, yahaan hoon, yahaan hoon, yahaan. ♥️#KKRvPBKS #JazbaHaiPunjabi #SaddaPunjab #TATAIPL | @liaml4893 @JasonRoy20 pic.twitter.com/ivcdR5f3od
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার ৬ মে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। এর প্রভাবে সোমবার সকালে নিম্নচাপ নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ এলাকাটি ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং উত্তর দিকে অগ্রসর হবে। ফলে ম্যাচে বৃষ্টি হতে পারে।












Click it and Unblock the Notifications