IPL: ধোনিদের হারিয়ে রজনীকান্তের দরবারে নাইট ব্রিগেডের দুই সদস্য

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিতে প্লে অফের লড়াইয়ে নিজেদের ভাসিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। ধোনিদের ডেরায় গিয়ে ১১ বছর জয় পেয়েছে কেকেআর। ম্যাচের পরের দিন বিকেলে কলকাতা ফেরার বিমান ধরলেন নীতীশ রানা-রিঙ্কু সিংরা। তার আগে থালাইভার দরবারে দুই নাইট সদস্য।

চেন্নাই মানে শুধু সিএসকের দুর্গ নয় একইসঙ্গে রজনীকান্তের ঘাঁটিও। ভারতীয় সিনেমার এই সুপারস্টারের সঙ্গেই সৌজন্য সাক্ষাত করলেন কেকেআরের দুই সদস্য। ঘরের ছেলে বরুণ চক্রবর্তীর সঙ্গে ছিলেন ভেঙ্কটেশ আইয়ার।দুই নাইট তারকা দেখা করেন রজনীকান্তের সঙ্গে। বেশ কিছুক্ষণ সময় কাটান দুই ক্রিকেটার। নাইটদের সোশ্যাল সাইটে এই ছবি তুলে ধরা হয়েছে।সঙ্গে খেলা হয়েছে আমাদের নাইটরা থালাইভার সঙ্গে।

১

রূপোলি পর্দার মানুষ হলেও রজনীকান্ত নিজে একজন অত্যন্ত ক্রিকেটপ্রেমী। চিপকে ধোনিরা খেলতে নামলেই মাঝমধ্যেই ভিআইপি বক্সে দেখা যায় তামিল এই মেগাস্টারকে।

রজনী মানেই শুধু সুপারহিট সিনেমা বা বক্স অফিসের সাফল্য নয়, একইসঙ্গে অফুরন্ত প্রাণশক্তির এক মানুষ। খাতায় কলমে এখনও নাইটদের প্লে অফের একটা সম্ভবনা টিকে আছে।


আগামী শনিবার কেকেআরের শেষ ম্যাচ ঘরের মাঠে লখনউয়ের বিরুদ্ধে। সোমবার ছিল নাইটদের ট্রাভেল ডে। সোমবার বিকেলে চেন্নাই থেকে কলকাতায় ফেরার বিমান ধরেন চন্দ্রকান্ত পণ্ডিতের দল।

বিমান বন্দরের বেশ কিছু ছবিও তুলে ধরা হয়েছে। যেখানে ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছে নাইট ক্রিকেটারদের।

২

ধোনিদের বিরুদ্ধে ম্যাচ জেতার পর ১৩ ম্যাচে খেলে ছয়টিতে জয় পেয়ে কেকেআরের পয়েন্ট ১২। লিগ টেবলে নাইটদের অবস্থান সাত নম্বরে। কেকেআরের রানরেট মাইনাস ০.২৫৬।লখনউ ম্যাচে হেরে গেলে কোনও অঙ্কই কাজে লাগবে না। জিতলেও অপেক্ষা করছে কেসি নাগের জটিল অঙ্ক।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+