IPL: ইডেনে দুরন্ত জয়ের মধ্যেও বিধি ভেঙে শাস্তির মুখে পড়লেন রাজস্থান রয়্যালস ব্যাটসম্যান
ইডেনে কেকেআরের বিরুদ্ধে জয়ে পরেও শাস্তির কাঁটা রাজস্থান রয়্যালস শিবিরে। আইপিএলের আদর্শ আচরণ বিধি ভেঙে শাস্তি পেলেন ব্যাটসম্যান জস বাটলার। বৃহস্পতিবার কলকাতার বিরুদ্ধে আউট হওয়ার পর বাটলারের আচরণ ছিল ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী। ফলে ম্যাচ ফি-র ১০ শতাংশ কাটা গেল রাজস্থান রয়্যালস ওপেনারের।
বৃহস্পতিবার রাজস্থানের হয়ে ব্যাট করতে নেমে শূন্য রানেই আউট হতে হয় বাটলারকে। রাসেলের রান আউটের শিকার হন ব্রিটিশ এই ব্যাটসম্যান। কিন্তু আউট হয়ে সাজঘরে ফেরার পথে ক্ষিপ্ত ছিলেন বাটলার। আইপিএলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বাটলারের শাস্তির কথা ঘোষণা করা হয়েছে।

আইপিএলের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে বাটলার তাঁর অপরাধ স্বীকার করে নিয়েছেন। লেভেল ১ অপরাধ সাধারনত ধরা হয় মাঠের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করলে, কটূ কথা বলে বা খারাপ অঙ্গভঙ্গি করলে। এমনকি শুধু মাঠের মধ্যে নয় সাজঘরের ফেরার পথে এই ধরনের নিয়ম ভাঙলেই শাস্তির মুখে পড়তে হয় ক্রিকেটারদের।

ইডেনের ঘূর্ণি পিচে বাজিমাত করলেন চাহাল। মাত্র ১৪৯ রানেই থেমে গেল নাইট ব্যাটিং। তবে রাজস্থানের ব্যাটিংয়ের সময়ে মনে হল, একেবারে অন্য পিচে রাজ করছেন যশস্বী-সঞ্জুরা। মাত্র ১৩ ওভারেই ম্যাচ শেষ করে দিল রাজস্থান রয়্যালস। মাত্র ১৩ বলে ৫০ রান হাঁকিয়ে আইপিএলের দ্রুততম হাফসেঞ্চুরির নজির গড়লেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications