IPL: আর্চারকে নিয়ে স্বস্তির খবর মুম্বই শিবিরে, চোট নিয়ে রটনায় ক্ষুব্ধ ব্রিটিশ পেসার

গুজরাত ম্যাচে হারের ধাক্কার মধ্যে সুখবর মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে । পুরো ফিট হয়ে উঠেছেন জোফ্রা আর্চার। আগামী রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে পারবেন ব্রিটিশ এই তারকা পেসার।

আইপিএলের শুরুতে খেলার পরেই চোটের কারণে বাদ পড়েন আর্চার। শেষ দুটি ম্যাচে তাঁর খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত ঝুঁকি নেয়নি মুম্বই টিম ম্যানেজমেন্ট।মঙ্গলবার গুজরাতের হারের পর কার্যত খাদের কিনারায় মুম্বই ইন্ডিয়ান্স শিবির ।রাজস্থান ম্যাচে তাঁকে ধরেই পরিকল্পনা সাজাচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক।

1

পর পর দুই ম্যাচে হেরে বেশ চাপে মুম্বই ইন্ডিন্স। ৭ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৬। লিগ টেবলে ৭ নম্বরে রয়েছে রোহিত ব্রিগেড। সাত ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে খেলতে নেমেছেন জোফ্রা আর্চার। সেই কারণেই ব্রিটিশ তারকাকে নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

এই পরিস্থিতিতে আগামী রবিবার রাজস্থানের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ তাদের। এই ম্যাচেই বল হাতে প্রত্যাবর্তন করতে চলেছেন আর্চার। মুম্বই দলের বোলিং এই মরসুমে বেশ দুর্বল। বুমরাহ চোটের জন্য ছিটকে গিয়েছেন, খেলতে পারছেন না আর্চারও। ফলে প্রতি ম্যাচেই সমস্যায় পড়তে হচ্ছে রোহিত ব্রিগেডকে।

2


বুধবার সকাল থেকেই রটনা শুরু হয় আইপিএলের মাঝে বেলজিয়াম উড়ে গিয়েছিলেন ইংল্যান্ড দলের এই পেসার। তাঁর কনুইয়ে চোটের জায়গায় একটি ছোট্ট অস্ত্রপচারও হয়।যদিও দুপুর গড়াতেই টুইট করেন আর্চার। এই সমস্ত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেই উল্লেখ করেন ব্রিটিশ তারকা পেসার। আর্চার লেখেন, আমার অনুমতি ছাড়াই আসল তথ্য না জেনেই এই খবর প্রকাশ করা হচ্ছে। একজন ক্রিকেটার যখন কঠিন সময়েই মধ্যে দিয়ে যাচ্ছে তখন তাঁকে নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য।

3

শুধু আইপিএল নয় চলতি বছরে অ্যাসেজ সিরিজ ও বিশ্বকাপ রয়েছে। এই দুই মেগা টুর্নামেন্টের কথা মাথায় রেখে এখন থেকে নিজেকে পুরোপুরি ফিট করে তুলতে চাইছেন যখন আর্চার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+