IPL:জয়ের মধ্যেও লখনউ শিবিরে চোটের উদ্বেগ, পরের ম্যাচ কী খেলতে পারবেন স্টইনিস?

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বিরাট জয়ের মধ্যেই চোটের উদ্বেগ লখনউ শিবিরে। মোহালিতে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে আঙুলে চোট পান মার্কাস স্টইনিস। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ের সময় আঙুলে চোট লাগে তাঁর। স্ক্যানের রিপোর্ট আসার পরই অজি তারকার চোটের গভীরতা বোঝা যাবে।

নিজের বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানের জোরালো শট অজি তারকার হাতে লাগে। ক্যাচ নেওয়ার চেষ্টা না করেলও অন্তত বলের গতি কমাতে চেয়েছিলেন স্টইনিস।এরফলে বাঁ হাতের আঙুলে গুরুতর চোট লাগে। পাঁচ বল করেই মাঠ ছাড়েন স্টইনিস। ম্যাচের পরও তাঁকে নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটছে না কেএল রাহুলের দলের।

১

ম্যাচ শেষেও দেখা গেল তাঁর আঙুলে মোটা করে ব্যান্ডেজ লাগানো রয়েছে। ম্যাচ শেষে মনি মর্কেলের সঙ্গে ক্রিকেটীয় আড্ডায় মাতেন লখনউ দলের তারকা অল রাউন্ডার। সেখানেই নিজের চোট প্রসঙ্গে স্টইনিজ বলেন, 'আগের থেকে ব্যথা খানিকটা কমেছে বটে। তবে কী আর করা যাবে। আমার আঙুলের স্ক্যান করানো হবে, তারপরেই চোট কতটা গুরুতর তা জানতে পারব।'


স্ক্যানের রিপোর্ট আসার পরই বোঝা যাবে পরের ম্যাচে খেলতে পারবেন কিনা অজি তারকা।

পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে বিধংসী ব্যাটিং করেন স্টইনিস। ৩১ বলে অর্ধশতরান পূর্ণ করেন অজি তারকা। ৬টি চার, পাঁচটি ছয়ের সাহায্যে ৪০ বলে ৭২ করেন মার্কাস স্টইনিস। তাঁর ব্যাটিংয়ের সৌজন্যে বড় রান তোলে লখনউ। মোহালিতে এসে পাঞ্জাবকে হেলায় হারিয়ে খুশির হাওয়া লখনউ শিবিরে।

২

এই ম্যাচ প্রসঙ্গে স্টইনিস বলেন, 'আমরা ঘরের মাঠে ব্যাটিং উইকেটেই খেলি, তাই এখানকার উইকেট নিয়ে আমরা সতীর্থরা মজা করছিলাম। বাদোনির সঙ্গে একটা পার্টনারশিপ গড়ার লক্ষ্য ছিল। ও ভালো খেলছিল। তবে এরকম পাটা উইকেটে বোলিং করা পছন্দ নয়।'

৩

এই ম্যাচে স্টইনিসের পাশাপাশি লখনউয়ের আর এক পেসার নবীন উল হকও চোট পান।দুই ক্রিকেটারের চোট কিছুটা হলেও চিন্তায় রাখবে কেএল রাহুলের দলকে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+