আরবে আইপিএল ২০২০, সরকারি ছাড়পত্র পেল বিসিসিআই! কী বলছেন প্যাটেল?

আরবে আইপিএল ২০২০, সরকারি ছাড়পত্র পেল বিসিসিআই! কী বলছেন প্যাটেল?

সংযুক্ত আরব আমিরশাহীতেই হবে এ বছরের আইপিএল, তা আগেই ঘোষণা করেছে বিসিসিআই। প্রকাশ করা হয়েছে টুর্নামেন্টের সূচি। করোনা ভাইরাসের আবহে এত বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেবল কেন্দ্রীয় সরকারের তরফে ছাড়পত্র পাওয়াটাই বাকি ছিল। সেই অপেক্ষারও মধুরেণ সমাপয়েৎ ঘটেছে বলে জানানো হয়েছে। জানিয়েছেন খোদ আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

কী বললেন প্যাটেল

কী বললেন প্যাটেল

করোনা ভাইরাসের আবহে আইপিএল সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আবেদন কেন্দ্রীয় সরকারকে করা হয়েছিল, তা মঞ্জুর হয়েছে বলে জানিয়েছেন টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। গত সপ্তাহেই কেন্দ্রীয় গৃহ ও বিদেশ মন্ত্রকের তরফে লিখিত মঞ্জুরনামা মিলিছে বলে জানিয়েছেন প্যাটেল।

কবে শুরু আইপিএল

কবে শুরু আইপিএল

করোনা ভাইরাসের আবহে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। ১০ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। মোট ৫৩ দিনের এই ইভেন্টে ফাইনাল সহ মোট ৬০টি ম্যাচ খেলা হবে।

কবে আরবে যাচ্ছে দলগুলি

কবে আরবে যাচ্ছে দলগুলি

অতিমারীর মধ্যে আইপিএল আয়োজনের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওর বা এসওপি প্রকাশ করেছে বিসিসিআই। যেখানে সাফ বলা হয়েছে যে ২০ অগাস্টের আগে সংযুক্ত আরব আমিরশাহী যেতে পারবে না দলগুলি। ভারতীয় বোর্ডের নির্দেশিকাকে মান্যতা দিয়ে সম্ভবত ২২ অগাস্ট দুবাই উড়ে যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তাদের পিছু পিছু আরব যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স।

আর কোনও সমস্যা নেই

আর কোনও সমস্যা নেই

বিসিসিআই সবুজ সংকেত দিলেও আইপিএল নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে ছিল ফ্র্যাঞ্চাইজিগুলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশাসনের তরফে এ ব্যাপারে ছাড়পত্র মেলায় দলগুলি যে এবার নিশ্চিন্তে আইপিএলের প্রস্তুতি নিতে শুরু করবে, তা আর বলার অপেক্ষা রাখে কি!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+