IPL: চোটের কবলে চাহার! ফাইনাল খেলা নিয়ে কী জানালেন সিএসকে পেসার
কেরিয়ারের শুরু থেকেই চোট তাঁকে বার বার ভুগিয়েছে। জাতীয় দলে সুযোগ পেলেও চোটের কারনে জায়গা ধরে রাখতে পারেননি দীপক চাহার। এমনকি চলতি আইপিএলের আগেও চোটের সমস্যায় দীঘদিন ভুগেছিলেন সিএসকে পেসার। এবারের আইপিএলে বেশ কিছু ম্যাচেও একই কারনে খেলতে পারেননি। মঙ্গলবার কোয়ালিফায়ারের গুজরাতের বিরুদ্ধে ম্যাচ জিতলেও দীপক চাহারের চোট নিয়ে ফের উদ্বেগ তৈরি হয়।
ম্যাচের শেষ বলে অনেকটা ছুটে এসে শামির ক্যাচ ধরেন সিএসকে পেসার। এরপরই তাঁকে কিছুটা অস্বস্তিতে দেখা যায়। মনে করা হয়েছিল ফের হয়তো হ্যামস্ট্রিংয়ের শিকার হয়েছেন দীপক। যদিও ম্যাচ শেষে চোটের যাবতীয় আশঙ্কা দূর করলেন দীপক চাহার নিজেই। সিএসকে পেসার বলেন, 'আমি একদম ঠিক আছি। হ্যামস্ট্রিংয়ের কোনও সমস্যা হয়নি।'

ফলে চাহার চোট পেলে আইপিএল ফাইনালের আগে বড় ধাক্কা হতো চেন্নাইয়ের জন্য।
ম্যাচ শেষে দীপক চাহার বলেছেন, 'উইকেট থেকে যথেষ্টই সাহায্য পাওয়া গিয়েছিল। ১৭২ রান স্কোরবোর্ডে থাকায় এবং দর্শকদের ক্রমাগত সমর্থন আমাদের কাজটা সহজ করে দেয়। রান তাড়া করাটা খুবই কঠিন কাজ ছিল।'

আগামী ২৮ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলতে নামবে ধোনির দল। এই নিয়ে ৫মবার আইপিএল জয়ের হাতছানি সিএসকের সামনে।

চোট বার বার সমস্যায় ফেলেছে দীপকে চাহারকে। জাতীয় দলের হয়ে শেষবার গত বছর বাংলাদেশের বিরুদ্ধে খেলতে দেখা গিয়েছিল। কিন্তু, সেই সিরিজ চলাকালীন তিনি আবারও চোট পেয়েছিলেন। চোটের কারণে গত বছর আইপিএলে একটাও ম্যাচ খেলতে পারেননি। চোটের জন্য ২০২২ সালের আইপিএল এবং টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি চাহার। এবারের আইপিএলে দুরন্ত ক্যামব্যাক করে ফের নির্বাচকদের নোটবুকে জায়গা করে নিলেন সিএসকে দলের এই পেসার। এবার আইপিএল ফাইনালেও সিএসকে দলের বড় ভরসা দীপক চাহার।












Click it and Unblock the Notifications