IPL: প্লে অফে যেতে পারে কেকেআরও! জেনে নিন রানরেট ও অঙ্কের জটিল হিসেব

প্লে-অফে চতুর্থ স্থানের জন্য লড়াই করছে কলকাতা-সহ একাধিক দল। বর্তমানে লিগ টেবিলের যা অবস্থা তাতে কেকেআর চতুর্থ দল হিসেবে যেতে পারে প্লে অফে। তার জন্য রয়েছে একাধিক অঙ্ক ও জটিল হিসেব।চেন্নাই ম্যাচ জেতার পর ১৩ ম্যাচে খেলে ছয়টিতে জয় পেয়ে কেকেআরের পয়েন্ট ১২। লিগ টেবলে নাইটদের অবস্থান সাত নম্বরে। কেকেআরের রানরেট মাইনাস ০.২৫৬।

আপাতত কেকেআরের হাতে রয়েছে একটি ম্যাচ। শনিবার ঘরের মাঠে লখনউয়ের মুখোমুখি হবে কলকাতা। এই ম্যাচে হেরে গেলে কোনও অঙ্কই কাজে লাগবে না। জিতলেও অপেক্ষা করছে কেসি নাগের জটিল অঙ্ক। প্রথমেই বিচার্য হবে নেট রানরেট।

1

কলকাতা নাইট রাইডার্সকে প্লে অফের আশা জিইয়ে রাখতে গেলে গুজরাতকে নিজেদের শেষ দুটি ম্যাচে হায়দরাবাদ ও ব্যাঙ্গালোরকে হারাতে হবে। শেষ ম্যাচে হারতে হবে আরসিবি এবং পাঞ্জাব কিংসকে। আগামী শুক্রবার শিখর ধাওয়ানের দল মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের।গ্রুপ পর্বের শেষ দিনে আরসিবি খেলতে নামবে গুজরাতের বিরুদ্ধে।

এদের মধ্যে ১৩ পয়েন্ট নিয়ে লখনউ সব থেকে ভাল জায়গায় রয়েছে। কিন্তু তারা নিজেদের দু'টি ম্যাচে গেলে এবং বাকি দলগুলি ১৪ পয়েন্টে পৌঁছে গেলে লড়াই হবে নেট রানরেটে। সেই লড়াইয়ে কলকাতা (-০.২৫৬) বাকিদের তুলনায় একটু পিছিয়ে। তাদের আর একটি ম্যাচ বাকি আছে।

2

কলকাতাকে প্লে অফে উঠতে গেলে হারতে হবে বিরাট কোহলিদেরও। বৃহস্পতিবার তারা খেলবে হায়দরাবাদের বিরুদ্ধে। পাঁচ নম্বরে থাকা আরসিবি-র ১২ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে। হাতে দুটো ম্যাচ। এই দুই ম্যাচে বিরাটরা হেরে গেলে লড়াই থেকে ছিটকে যাবেন।
দুটি ম্যাচ বাকি পঞ্জাব কিংসেরও। ফলে তারাও যেতে পারে প্লে অফে। কেকেআর এবং পাঞ্জাব দুই দলই ফিনিশ করবে ১৪ পয়েন্টে। চতুর্থ দল হিসাবে কলকাতা নাকি পাঞ্জাব কোন দল পৌঁছয়, তা নির্ভর করবে রানরেটের ওপর।

3

সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের দিকেও তাকিয়ে থাকতে হবে কেকেআরকে। পঞ্জাবকে দিল্লির হারাতেই হবে। তা না হলে পঞ্জাব ১৬-তে পৌছে যাবে।মুম্বইয়ের ম্যাচ বাকি ২ ও পয়েন্ট ১৪। একটি ম্যাচ লখনউয়ের বিরুদ্ধে ও অপরটি হায়দরাবাদ। এক্ষেত্রে দুটি ম্যাচই মু্ম্বই জিতলে লাভ কেকেআরের। মুম্বইয়ের বিরুদ্ধে লখনউ হারলে ১৩ পয়েন্টে আটকে থাকবে তারা।


সব মিলিয়ে অঙ্ক যা দাঁড়াচ্ছে তা অত্যন্ত জটিল। লখনউ ম্যাচের প্রস্তুতির মধ্যেই কেকেআর শিবিরকে আগামী কয়েকদিন টিভির পর্দায় অন্য দলের ম্যাচ দেখতে হবে। রান থেকে চুন খসলেই বন্ধ করে দিতে হবে অঙ্কের খাতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+