(ফটো ফিচার) IPL : পাওয়ার প্লে-তে সর্বাধিক রান তুলেছে কোন দল? জেনে নিন তালিকা
রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে যেমন সমস্ত আইপিএল মিলিয়ে পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি রান তুলল কলকাতা নাইট রাইডার্স। এই তালিকায় প্রথমদিকে কোন দলগুলি রয়েছে তা দেখে নেওয়া যাক একনজরে।
এবছর আইপিএলে একেরপর এক রেকর্ড করে চলেছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের হয়ে সুনীল নারিন ১৫ বলে অর্ধশতরান করে ইউসুফ পাঠানের সঙ্গে দ্রুততম অর্ধশতরান করা ব্যাটসম্যানদের তালিকায় যুগ্মভাবে শীর্ষে উঠে এসেছেন। এদিকে ক্রিস লিনও ১৯ বলে অর্ধশতরান করেছেন এই আইপিএলেই।
এবছর আইপিএলে কলকাতার ওপেনিং ব্যাটসম্যানরা প্রথম থেকেই ভালো খেলছেন। প্রথমে গৌতম গম্ভীরের সঙ্গে ক্রিস লিন জুটি বেঁধেছিলেন। তিনি চোট পাওয়ার পরে সুনীল নারিন বিস্ফোরক ব্যাটিং শুরু করেন ওপেনিংয়ে নেমে। এবার লিন ফিরে আসায় অধিনায়ক গম্ভীর নিজে সরে গিয়ে তিন নম্বরে নেমে গিয়েছেন।
রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে যেমন সমস্ত আইপিএল মিলিয়ে পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি রান তুলল কলকাতা নাইট রাইডার্স। এই তালিকায় প্রথমদিকে কোন দলগুলি রয়েছে তা দেখে নেওয়া যাক একনজরে।

৬ ওভারে ১০৫-০ (কেকেআর) আইপিএল ২০১৭
আরসিবির বিরুদ্ধে ১৫৯ রান তাড়া করতে নেমে ৬ ওভারে বিনা উইকেটে ১০৫ করে ফেলে কলকাতা যা আইপিএলের ১০ বছরের ইতিহাসে তো বটেই টি২০ ক্রিকেটের ইতিহাসে পাওয়ার প্লে-র প্রথম ৬ ওভারে ওঠা সবচেয়ে বেশি রান। এই ম্যাচে সুনীল নারিন ১৫ বলে ও ক্রিস লিন ২১ বলে অর্ধশতরান করেন।

৬ ওভারে ১০০-২ (সিএসকে) আইপিএল ২০১৪
পাঞ্জাবের বিরুদ্ধে ২২৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ রান তোলে চেন্নাই। এর মধ্যে ২৫ বলে ৮৭ রানের অনবদ্য ইনিংস ছিল। সেদিন আউট না হলে টি২০ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম শতরানের ইনিংস খেলা ব্যাটসম্যান হিসাবে রায়নার নামই উচ্চারিত হতো।

৬ ওভারে ৯০-০ (সিএসকে) আইপিএল ২০১৫
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নেমে ব্রেন্ডন ম্যাককালাম ও ডোয়েন স্মিথ প্রথম তিন ওভারে ১০ রান প্রতি ওভার তোলার পরের তিন ওভারে ২০ রান প্রতি ওভার তোলেন। সবমিলিয়ে ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে চেন্নাই ৯০ রান তোলে।

৬ ওভারে ৮৭-২ (কোচি টাস্কার্স কেরল) আইপিএল ২০১৪
গ্রুপ লিগের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে মাত্র ৯৭ রানে অলআউট করে দিয়ে কোচি টাস্কার্স কেরল ৭.২ ওভারে পুরো রান তুলে নেয়। তার মধ্যে পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৭ রান তোলে।

৬ ওভারে ৮৬-১ (কিংস ইলেভেন পাঞ্জাব) আইপিএল ২০১৪
দুশোর বেশি রান তাড়া করতে নেমে ডেল স্টেইন ও ভুবনেশ্বর কুমারের মতো বোলারকে মেরে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে পাঞ্জাব তোলে ৮৬ রান। বীরেন্দ্র সহবাগ আউট হয়ে গেলেও মনন ভোহরা ও ঋদ্ধিমান সাহা ৪১ বলে ৯১ রানের পার্টনারশিপ গড়েন।












Click it and Unblock the Notifications