IPL: বিধি ভেঙে শাস্তি পেলেন হেইনরিখ ক্লাসেন, সতর্ক করা হল অমিত মিশ্রাকে
ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে প্লে অফের দৌড় থেকে অনেকটাই দূরে চলে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তার উপর শাস্তির মুখে পড়লেন দলের ক্রিকেটার হেইনরিখ ক্লাসেন। আম্পায়ারিং নিয়ে নিয়ম বর্হিভূত কথা বলে শাস্তি পেলেন হায়দরাবাদ দলের প্রোটিয়া এই ক্রিকেটার।
ম্যাচের মধ্যবর্তী সময়ে সম্প্রচারকারী চ্যানেলে হেইনরিখ ক্লাসেন, 'কিছু দুর্দান্ত আম্পায়ারিং সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিন্তু এটা খেলার অংশ এবং আপনাকে এটি কাটিয়ে উঠতে হবে এবং জীবন নিয়ে চলতে হবে।' এই বক্তব্যকে ভালোভাবে মেনে নেয়নি আইপিএল কমিটি। ম্যাচ রেফারি, আম্পায়ার এবং ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করা নিয়ম বিরুদ্ধে। আইপিএলের আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করায় ম্যাচ ফি-র ১০ শতাংশ কাটা গেল ক্লাসেনের।

লখনউয়ের রিভিউয়ের সময় নো-বল না দেওয়ার পর প্রায় ১০ মিনিট ধরে দর্শকরা খেলায় ব্যাঘাত ঘটায়। খবর অনুসারে, ভক্তরা লখনউ ডাগআউটে নাট বোল্ট ছোড়ে।
এদিকে আচরমনের জন্য সতর্ক করা হল লখনউ দলের ক্রিকেটার অমিত মিশ্রাকেও। হায়দরাবাদের ইনিংসের নবম ওভারের আগের বলে আনমোলপ্রীত সিং তাঁর বলে ছক্কা হাঁকানোর পর পরে তাঁকে আউট করে মাঠে বল ছুড়ে দেন মিশ্র। আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত ও বাধ্যবাধকতামূলক।

আইপিএলের আচরণবিধির ২.২ ধারায় ম্যাচ চলাকালীন ক্রিকেটীয় অপব্যবহারের জন্য লেভেল ১-এর অপরাধ স্বীকার করে নেন মিশ্র। আর্টিকেল ২.২-তে ক্রিকেটের স্বাভাবিক কাজকর্মের বাইরে কোনও রকম আচরন বা ব্যবহার করলে শাস্তি পেতে হবে ক্রিকেটারকে। তবে আর্থিক কোনও জরিমানা নয়, শুধুমাত্র সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে অমিত মিশ্রাকে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications