তরুণ এই ক্রিকেটাররা হয়ে উঠতে পারেন নিলামের মধ্যমণি, চিনে রাখুন ডার্ক হর্সদের
আগামী দিনের তারা হয়ে ওঠার ক্ষমতা রয়েছে বেশ কিছু ক্রিকেটারের , যদিও জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয়নি, কিন্তু এরাই হয়ে উঠবেন নিলামের গেমচেঞ্জার।
মিলিয়ন ডলারের খেলা শুরু হতে আর কয়েকটা দিন। সপ্তাহান্তে চোখ আর সরবে না টিভি পর্দা থেকে। প্রতিবারই তো আইপিএলের নিলাম থেকে আইপিএলের বাজার গরম হতে শুরু করে। এবারও তাই হবে। এদিকে এবারের আইপিএলে তারকা ক্রিকেটারদের দিকে যেরকম নজর থাকবে। তেমনিই নজর থাকবে সেই ছোট তারাদের দিকে যারা দলে থেকে গেমচেঞ্জার হয়ে উঠতে পারেন। এবারের নিলামের জন্য ৫৭৮ জন প্লেয়ার নিজের নাম লিখিয়েছেন। কিন্তু দল পাবেন মাত্র ১৮২ জন ক্রিকেটার। টাকায় মোড়া এই টুর্নামেন্টের দরজা খুলবে মাত্র সেই ক'জন ভাগ্যবানের জন্য। এই ৫৭৮ জনের ক্রিকেটারের পুলে অবশ্য ভারতীয় ক্রিকেটারের সংখ্যাই বেশি। সেটা ৩৫০ জন।

ক্রুনাল পান্ডিয়া
বাঁ হাতি অলরাউন্ডার বরোদা - র। তা আর এখন বলার অবকাশ রাখে না। হার্দিকের সুবাদে ক্রুনালের নামও এখন ভারতের ঘরে ঘরে। আসলে দুই ক্রিকেটরাই আগের মরশুমে মুম্বইয়ের হয়ে জাত চিনিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্স হার্দিককে ধরে রাখলেও তাঁকে ধরে রাখেননি। কিন্তু গুঞ্জন রাইট টু ম্যাচ কার্ড দিয়ে এই প্লেয়ারকে নিলামের দিন নিজেদের দলে তুলে নেওয়ার সম্ভবনা জোরালো। শুধু তাই নয় অন্য ফ্রাঞ্চাইজিরাও ডায়নামিক রোলের এই ক্রিকেটারকে নিতে ঝাঁপাবেন। কারণ অলরাউন্ডার ভূমিকায় দারুণ পারফরম্যান্স এই ক্রিকেটারের।.

বাসিল থাম্পি
কেরলের এই তরুণ পেসার প্রথম আইপিএল আত্মপ্রকাশেই নিজের জাত চিনিয়েছিলেন। থাম্পি ২০১৭ সালে গুজরাত লায়ন্সের হয়ে খেলেছিলেন ফ্রাঞ্চাইজিরা তাঁকে ৮৫ লক্ষ টাকায় কিনে নিয়েছিলেন। ১২ টি ম্যাচে ১১ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। শুধু আইপিএলে নয়, এই মরশুমে ঘরোয়া ক্রিকেটেও ভালো পারফরম্যান্স এই ক্রিকেটারের।

রজনীশ গুরবানি
রনজি ২০১৭-১৮ মরশুমে বিদর্ভের এই ক্রিকেটার জাত চিনিয়েছেন। এই মরশুমে রনজিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি। নিয়েছেন ৩৯ টি উইকেট। তাঁর ক্রিকেটীয় পারফরম্যান্সও বিদর্ভের প্রথম রনজি জয়ের পথে -র অন্যতম প্রধান কারণ। রনজি ফাইনালে দিল্লির বিরুদ্ধে হ্যাটট্রিকও করেন তিনি। খুব গতি না থাকলেও বল যেভাবে সুইং করাতে পারেন সেটাই তাঁর অস্ত্র।

রাহুল ত্রিপাঠী
রাইজিং পুণে সুপার জায়ন্টসের হয়ে গত মরশুমে দারুণ পারফরম্যান্স ছিল এই ব্যাটসম্যানের। এই মারাঠি ব্যাটসম্যানকে গত মরশুমে ১০ লক্ষ টাকা। আরপিএস -র জার্সি গায়ে ত্রিপাঠী ৩৯১ রান করেছিলেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৯৩ রান করেছিলেন তিনি।

নীতিশ রানা
দিল্লির বাঁ হাতি ব্যাটম্যান উঠতি ক্রিকেটারদের মধ্যে ভালোই নজর কেড়েছেন।মুম্বই ইন্ডিয়ন্সের হয়ে ৩১.২১ গড়ে ১৭ টি ম্যাচে ৪৩৭ রান করেছিলেন তিনি। রানা-র এবারের বেস প্রাইস ২০ লক্ষ টাকা। তবে এবারের ঘরোয়া মরশুমে অবশ্য খুব সাধারণ পারফরম্যান্স নীতিশের। তবুও তাঁকে দলে নেওয়ার জন্য আগ্রহী বিভিন্ন ফ্রাঞ্চাইজি। এছাড়াও বরোদার অলরাউন্ডার দীপক হুডা.রাজস্থানেরমিডিয়াম পেসার দীপক চাচর, দিল্লির পেসার নভদীপ সাইনি, মুরুগান অশ্বিন, কে গৌথমও বহু ফ্রাঞ্চাইজিদের দড়ি টানাটানির কারণ হবেন।












Click it and Unblock the Notifications