IPL: রবিবার ফের ধোনিদের মুখোমুখি হবেন, হারের ধাক্কার মধ্যেই আত্মবিশ্বাসী হার্দিক
গোটা টুর্নামেন্টে দুরন্ত খেললেও কোয়ালিফায়ারের প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছে গুজরাত টাইটান্স। সিএসকের কাছে হেরে সরাসরি ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। যদিও হার মানলেও হতাশায় ভুগতে রাজী নন গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। বরং আইপিএল ফাইনালে ফের ধোনিদের মুখোমুখি হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী পাণ্ডিয়া।
জয়ের জন্য ধোনিকে শুভেচ্ছা জানানেল পরোক্ষে পাল্টা চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন পাণ্ডিয়া। ধোনি প্রসঙ্গে বলতে গিয়ে পান্ডিয়া স্পষ্ট জানান যে, রবিবারও মাহির বিরুদ্ধে মাঠে নামতে পারলে ভালো লাগবে। অর্থাৎ, প্রথম কোয়ালিফায়ারে হারলেও নিজেদের ফাইনালে ওঠা নিয়ে আশাবাদী হার্দিক।

একইসঙ্গে হার্দিক উল্লেখ করেন, 'জয়ের জন্য ধোনিকে অভিনন্দন, আশা করছি আগামী রবিবার ফের মুখোমুখি হতে পারবো।অনুশোচনা জীবনের জন্য ভালো নয়। আমাদের সব বিভাগেই উন্নতি করতে হবে।ফাইনালের টিকিট নিশ্চিত করার জন্য দু'দিন পরেই আমাদের আরও একটি ম্যাচে মাঠে নামতে হবে। চলতি মরশুমে আমরা যে বিষয়গুলি যথাযথ করতে পেরেছি, নজর থাকবে সেই দিকেই।'

ম্যাচে হারের কারন প্রসঙ্গে হার্দিক বলেন, 'বোলিংয়ে আমাদের আরও ভালো করা উচিত ছিল। প্রাথমিক কিছু ভুল করেছি। সেটাই বড় হয়ে দেখা দিয়েছে। চেন্নাই ইনিংস শেষ হওয়ার পরই মনে হয়েছিল, এই পিচ এবং আমাদের যা বোলিং লাইন আপ, চেন্নাইকে হয়তো ১৫ রান বেশি করতে দিয়ে ফেলেছি।'

একইসঙ্গে গুজরাত অধিনায়ক যোগ করেন, 'প্রতিপক্ষকেআরও কম রানে আমাদের আটকে রাখা উচিত ছিল। আমরা অনেক কিছুই সঠিক করেছি, তবে কিছু লুজ বলও হয়েছে। সব পরিকল্পনা ঠিক চলছিল, এর মধ্যে কিছু বাড়তি রান বেরিয়েছে।'
Chennai ✈️ Apdu Amdavad!
— Gujarat Titans (@gujarat_titans) May 24, 2023
Chennai, 𝗧𝗛𝗔𝗡𝗞 𝗬𝗢𝗨 for an 𝐄𝐋𝐄𝐂𝐓𝐑𝐈𝐅𝐘𝐈𝐍𝐆 reception! ⚡@hardikpandya7 | #PhariAavaDe | #TATAIPL 2023 Playoffs pic.twitter.com/NxvUsjq3ei
এই পরিস্থিতিতে গুজরাতকে এবার নামতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের লড়াইয়ে।বুধবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এই চিপক স্টেডিয়ামেই নামতে চলেছে মুম্বই ইন্ডি্য়ান্স। গুজরাত টাইটামন্সকে যে সেই ম্যাচের দিকেই এখন নজর রাখতে হবে তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচে যারা জিতবে তাদের বিরুদ্ধে খেলেই ফাইনালের রাস্তা পাকা করতে হবে গুজরাত টাইটান্সকে।












Click it and Unblock the Notifications