IPL: পরিসংখ্যানে এগিয়ে পাণ্ডিয়া, ধোনিদের হারালেই রেকর্ড ধরে রাখবেন হার্দিক
হার্দিক পাণ্ডিয়া, ভারতীয় ক্রিকেটে এক বর্ণময় চরিত্র। তাঁর নামের সঙ্গে জুড়ে রয়েছে সাফল্য-বিতর্ক। ২০১৫ সালে আইপিএলের মঞ্চে আর্বিভাব হয় বরোদার এই ক্রিকেটারের। এরপর উল্কার গতিতে ভারতীয় ক্রিকেটে উত্থান। চোট আঘাত বিতর্ক কেরিয়ারে কম হয়নি।তবে সেই সব পিছনে ফেলে বর্তমানে সাফল্যের আলোয় উদ্ভাসিত পাণ্ডিয়া।
২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলের মঞ্চে অভিষেক হয় হার্দিকের। মুম্বইয়ের হয়ে ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০ সালে আইপিএল চ্যাম্পিয়ন হন। তবে গুজরাতের হয়ে নতুন রূপে নিজেকে মেলে ধরেন পাণ্ডিয়া। অধিনায়ক হয়েই গুজরাতকে প্রথম বারেই চ্যাম্পিয়ন করেছেন।

চলতি মরসুমের আইপিএলেও দুরন্ত ছন্দে খেলতে শুরু করে গুজরাত। শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করে হার্দিক পাণ্ডিয়ার দল। প্লে অফের প্রথম ম্যাচে হোঁচট খেলেও কোয়ালিফায়ারের দ্বিতীয় ম্যাচেই চেনা ছন্দে পাওয়া গেল গতবারের চ্যাম্পিয়নদের।

গত মরসুমে নেতা হার্দিকের হাত ধরে গুজরাট অভিষেকেই চ্যাম্পিয়ন হয়েছিল আইপিএলের। অধিনায়ক হার্দিক কিন্তু বিরাট সাটিফিকেট আদায় করে নিয়েছেন সুনীল গাভাসকরেরও।

একইসঙ্গে সানি উল্লেখ করেছেন, 'চলতি ফাইনালে একেবারে অন্য ছবি দেখা যেতে পারে। এই ফাইনালটা হার্দিকের কাছে একটা বিরাট সুযোগ। ক্যাপ্টেন হিসেবে ও কত দ্রুত শিখেছে, সেটা দেখানোর মঞ্চ। আশা করি সেই সুযোগ ও হাতছাড়া করবে না।'

ঘরের মাঠে শক্তিশালী দল নিয়েই নামবেন। মাঠে থাকবেন নির্বাচক থেকে বোর্ড কর্তারা।অধিনায়ক পাণ্ডিয়া কিন্তু সুযোগ হাতছাড়া করতে চাইবেন না। গুরু ধোনির দলকে হারিয়ে আইপিএল ফাইনালের অল উইন রেকর্ডটা ধরে রাখতে মরিয়া পাণ্ডিয়া।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications