IPL: চিপকে শেষ ম্যাচ ধোনির? মাহি আবেগে ভাসছে গোটা চেন্নাই

ঘরের মাঠে আইপিএল কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে মঙ্গলবার চিপকে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস-গুজরাত টাইটান্স। দুই দলেই তারকার ছড়াছড়ি। তবে আর্কষণের কেন্দ্রবিন্দুতে একজনই মহেন্দ্র সিং ধোনি। হলুদ জার্সিতে চিপকে কী এটাই শেষ ম্যাচ হতে চলেছে মাহির? ধোনি আবেগে আচ্ছন্ন গোটা চেন্নাই।

চলতি আইপিএলের শুরু থেকেই ধোনির অবসর নিয়ে জল্পনা চলছে। বয়স বেড়েছে সঙ্গে রয়েছে চোট আঘাতের সমস্যা।ইনকেজশন নিয়ে, বরফ প্যাক লাগিয়ে খেলে যাচ্ছেন। হাঁটুর এমন অবস্থা নিয়ে বেশি দূর এগোনো সম্ভব নয়। দৌড়তেও কষ্ট হচ্ছে।

১

আগামী বছর আইপিএলে ধোনিকে ক্রিকেটার হিসাবে দেখার আশা করছেন না তাঁর খুব বড় ভক্ত। আজকের ম্যাচ হারলেও আরও একটা ম্যাচ খেলার সুযোগ পাবে সিএসকে। কিন্তু সেটা খেলতে হবে ভিন রাজ্যে। চিপকের দুর্গে ধোনিকে শেষবার হয়তো মঙ্গলবার সন্ধ্যাতেই দেখা যাবে।


অবসর নিয়ে নিজেও খোলসা করছেন না। চেন্নাই তো বটেই, তিনি এবারের আইপিএলে যে ক'টি স্টেডিয়ামে খেলেছেন সব ক'টিতেই ক্রিকেট অনুরাগীরা তাঁকে শেষবারের মতো মাঠে দেখতে ভিড় জমিয়েছেন। মাহি আবেগ দেখা গিয়েছে দেশের সর্বত্রই।

২

কিন্তু অসবরের প্রসঙ্গ উঠতেই নিজস্ব কায়দায় মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন ধোনি। এই আবহে মঙ্গলবার শেষ বারের মতো ধোনিকে ব্যাট হাতে বাইশ গজে দেখতে চায় চেন্নাই। একটা টিকিটও পড়ে নেই। অনলাইন বা অফলাইন প্লে-অফের প্রথম ম্যাচের কোথাও কোনও টিকিট নেই।

অবসরের কথা তুলে দলের ফোকাসও নষ্ট করতে নারাজ ধোনি। ভারতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত হঠাত করেই সমাজ মাধ্যমেই জানিয়েদেন মাহি। আইপিএল তথা ক্রিকেট থেকে সম্পূর্ণ বিদায়ের ঘোষাণতেও যে মাহি চমক দেবেন তা বলাই বাহূল্য। তাই মঙ্গলবার সন্ধ্যায় চেন্নাইও প্রিয় থালাকে তাঁদের ভালোবাসার উপহারে ভরিয়ে দিতে চাইছেন।

৩

শুধু মাঠে নয় সমাজ মাধ্যমেও জনপ্রিয়তার শিখরে ধোনির দল। মাঠের বাইরেও খেলাতেও বাকিদের টেক্কা দিচ্ছে সিএসকে। একটি সংস্থার সমীক্ষা অনুযায়ী, এপ্রিল মাসে এশিয়ার ক্রীড়া দলগুলির মধ্যে টুইটারে সবথেকে জনপ্রিয় ছিল চেন্নাই সুপার কিংস। সিএসকের টুইটারে ফলোয়ার সংখ্যা ৯.৯৭ মিলিয়ন। শুধু প্রতিপক্ষ ফ্র্যাঞ্চাইজি নয়, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো বিশ্বমানের ফুটবলারের দল আল নাসেরকেও জনপ্রিয়তায় পিছনে ফেলে দিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।


টাইটান্স ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে শেষ করেছে। ১০টি ম্যাচ তারা জিতেছে। চারটিতে হেরেছে। সিএসকে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+