IPL: ধোনি বনাম পাণ্ডিয়া দ্বৈরথ, ম্যাচের রং বদলে দিতে পারেন কারা?
আইপিএলে ফাইনালে উঠার লড়াইয়ে চেন্নাই সুপার কিংস-গুজরাত টাইটান্স। ঘরের মাঠে খেলতে নামছে সিএসকে। ধোনি বনাম হার্দিকের দ্বৈরথ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে চেন্নাইয়ে। একদিকে শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, মহম্মদ শামি অন্যদিকে ঋতুরাজ গাইকোয়াড, রাহানে, ধোনি, জাদেজা, তুষার দেশপাণ্ডে দুই দলেই রয়েছে একাধিক তারকা। যারা বড় ম্যাচে রং বদলে দিতে পারেন।
টাইটান্স ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে শেষ করেছে। ১০টি ম্যাচ তারা জিতেছে। চারটিতে হেরেছে। গতবারের চ্যাম্পিয়নরা এবার দাপুটে পারফরম্যান্স করেছে গ্রুপ পর্যায়ে।
চেন্নাইয়ের বিরুদ্ধে ফর্মে থাকা শুভমান গিল এবং ঋদ্ধিমান সাহা ব্যাটিং ওপেন করবেন। ব্যাট হাতে গিলই গুজরাতের সবথেক বড় অস্ত্র ইতিমধ্যেই ১৪ ম্যাচে ৬৮০ রান করেছেন শুভমান। দুটো সেঞ্চুরি এবং চারটি অর্ধশতরানও রয়েছে। স্ট্রাইকরেট ১৫০-এর ওপর। তারউপর শেষ ম্যাচে শতরান করে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছেন পাঞ্জাব তনয়। বড় ম্যাচে রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন গিল।

তবে চিপকের স্পিন সহায়ক পিচে হার্দিক পাণ্ডিয়ার দলের ট্রাম্প কার্ড হতে পারেন রশিদ খান। তাঁর চার ওভারই কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারনে গুরুত্বপূর্ণ হতে পারে।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগও বলছেন, ' চেন্নাই-গুজরাত ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন রশিদ। এই মরসুমের সবচেয়ে সফল বোলার ও। প্রয়োজনের সময়ে পার্টনারশিপ ভাঙতে পারে। সিএসকের বিরুদ্ধে যখনই উইকেটের প্রয়োজন পড়বে, তখনই হার্দিক রশিদকে ডেকে নেবে বলেই আমার মনে হয়। আমি নিশ্চিত সিএসকের ব্যাটসম্যানদের রশিদের সামনে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।'
একইসঙ্গে পেস বিভাগে আছেন মহম্মদ শামি। চলতি আইপিএলে দুরন্ত ছন্দে আছেন ভারতীয় দলের এই পেসার। পার্পল ক্যাপের লড়াইয়েও আছেন শামি। ফলে বাংলার বোলারের বোলিং কিন্ত ফ্যাক্টর হতেই পারে এই ম্যাচে।

চেন্নাইয়ের এক্স ফ্যাক্টর অবশ্যই ধোনির ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক , ধোনি যেমন তুষার দেশপান্ডে, মাতিশা মাথিরানার মতো তরুণ ক্রিকেটারদের ভরসা দিয়ে গড়ে তুলেছেন। তুষার দেশপান্ডে, মাতিশা মাথিরানা পেস অ্যাটাকে চেন্নাইয়ের বড় বাজি।

দীপক চাহার, মাথিশা পাথিরানা এবং তুষার দেশপান্ডে সিএসকে-এর ফাস্টবোলিং দল গঠন করবেন, যখন মহেশ থিকশানা তাদের দলে একমাত্র স্পিনার হিসাবে খেলবেন। সঙ্গে পার্টটাইম হিসাবে জাদেজা, মঈন আলি তো থাকলেই।













Click it and Unblock the Notifications