IPL:বিজয় শঙ্করের অর্ধশতরান, ইডেনে নাইটদের হারিয়ে বদলা নিল গুজরাত

ইডেনে কেকেআরকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল গুজরাত। সাত উইকেটে ম্যাচ জিতল হার্দিক ব্রিগেড। টসে জিতে কেকেআরকে প্রথমে ব্যাট করতে পাঠান গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের থেকে ৪৫ মিনিট দেরিতে শুরু হয় এই ম্যাচ। কিন্তু পুরো ওভারই খেলা হল।

এই ম্যাচেও বড় রান পেল না নাইটদের ওপেনিং জুটি। চোটের জন্য জেসন রয় খেলতে না পারায় দলে আসেন গুরবাজ। তার সঙ্গে ওপেন করতে নামেন জগদীশন। মহম্মদ শামির বলে আউট হলেন জগদীশন। ১৯ রান করেই আউট হলেন কেকেআর ওপেনার।

১

এরপর শামির বলে মোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ০ রানে আউট শার্দূল। তবে ইডেনে আজ বাদশা কিন্তু গুরবাজ।৩৯ বলে করলেন ৮১ রান। ৭টি ছয় এবং ৫টি চার মেরেছেন গুরবাজ। আফগান স্পিনার নূর আহমেদের বলে রশিদ খানের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন গুরবাজ।

শেষ দিকে জ্বলে উঠলেন বার্থ ডে বয় রাসেল। রাসেল করলেন ১৯ বলে ৩৪।নির্ধারিত ২০ ওভারে উইকেট ৭ হারিয়ে ১৭৯ রান তুলল নাইটরা।গুজরাতের হয়ে মহম্মদ শামি তিনটি, নূর আহমেদ ও জস লিটল ২টি করে উইকেট নিলেন।

২

গুজরাতের হয়ে ওপেন করতে নামলেন শুভমান গিল এবং ঋদ্ধিমান সাহা।ঘরের মাঠে রান পেলেন না ঋদ্ধিমান। ১০ বলে ১০ রান করে রাসেলের বলে আউট হলেন ঋদ্ধি।পাওয়ার প্লে শেষে গুজরাতের রান ১ উইকেটে ৫২। হর্ষিত রানার বলে ২০ বলে ২৬ রান করে আউট হলেন গুজরাত অধিনায়ক পান্ডিয়া।

৪৯ রানেই আউট হলেন শুভমান গিল। নারিনের বলে ৪৯ রান করে রাসেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন গুজরাত ওপেনার।এবারের আইপিএলে ৩০০ রানের গণ্ডি পার করলেন ভারতীয় এই তারকা ব্যাটসম্যান।

৩

এরপর দলের হাল ধরেন ডেভিড মিলার এবং বিজয় শঙ্কর। এই জুটি দ্রুত গতিতে রান রেটকে কমাতে থাকেন। ৩০ বলে ৫০ রানের পার্টনারশিপও গড়ে তোলে শঙ্কর-মিলার জুটি। কেকেআর বোলারদের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকেন এই দুই গুজরাত ব্যাটসম্যান। এমনকি দলের সেরা বোলার বরুণ চক্রবর্তীও কোনও দিশা দেখাতে পারলেন না। দুরন্ত অর্ধশতরান করেলন বিজয় শঙ্কর। ৩২ রান করে অপরাজিত থাকেন মিলার।


শেষ পর্যন্ত ৭ উইকেটে ম্যাচ জিতে নিল গুজরাত। আরসিবি ম্যাচ জয়ের পর প্লে অফ নিয়ে আশার আলো দেখিয়েছিল কেকেআর। কিন্তু নাইটদের ধারাবাহিকতা নেই। ফলে ঘরের মাঠে গুজরাতের কাছে হেরে শেষ চারের রাস্তা কঠিন হল নীতীশ রানার দলের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+