IPL: পাণ্ডিয়ার ভোল বদল, মেগা ফাইনালের হার্দিককে নিয়ে শুনে নিন ঋদ্ধিদের ‘মন কি বাত’

'ওহ ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন।’ রবিবাসরীয় আইপিএলের মেগা ফাইনালে লড়াইটা যতটা চেন্নাই বনাম গুজরাতের, তার থেকেও যেন বেশি হয়ে উঠেছে ধোনি বনাম হার্দিকের। দুই দলের ২২ জন ক্রিকেটারের লড়াইয়ের মধ্যেই ফোকাসে দুই অধিনায়কই।

ভারতীয় দলে থাকার সময় থেকেই ধোনির ঘনিষ্ঠ বৃত্তের সদস্য পাণ্ডিয়া। ধোনিকেই আইকন হিসাবেই মানেন হার্দিক। গুরুর বিরুদ্ধেই ঘরের মাঠে কাপযুদ্ধে নামতে চলেছেন হার্দিক।

১

হার্দিক পাণ্ডিয়া, ভারতীয় ক্রিকেটে এক বর্ণময় চরিত্র। তাঁর নামের সঙ্গে জুড়ে রয়েছে সাফল্য-বিতর্ক। কিন্তু সেই সব কিছুকে পিছনে পাণ্ডিয়া এখন গুজরাতের দলপতি। মেগা ফাইনালের আগে ক্যাপ্টেনকে নিয়ে বিশেষ ভিডিও প্রকাশ করল গুজরাত টাইটান্স। সতীর্থরা তাঁদের আবেগ অনুভূতি উজার করে দিলেন অধিনায়কের জন্য।
৪ মিনিট ২৩ সেকেন্ডের এই ভিডিও বার্তায় সতীর্থরা কেউ হার্দিককে বলেছেন লিডার, কারোর কাছে তিনি আবার লার্জার দ্য লাইফ। কিন্তু দিনের শেষে তিনিই গুজরাতের কাণ্ডারী। তাঁর চরিত্রের সঙ্গে জড়িয়ে ছিল আগ্রাসী, উত্তেজিত শব্দ গুলি।

২

কিন্তু নেতৃত্বের ভার গ্রহণ করার পর নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছেন পাণ্ডিয়া। মাঠে ঠান্ডা মাথায় দল পরিচালনা করে‌ন। অতিরিক্ত উত্তেজিত হন না। তাঁর অধিনায়কত্বের মধ্যে অনেকেই ধোনির ছায়া দেখতে পান। গোটা দলকে সব সময় অনুপ্রেরণা যোগান। মাঠ এবং মাঠের বাইরে যোগ্য নেতা হিসাবে নিজেকে প্রমাণ করেছেন টিম ইন্ডিয়ার তারকা। সেই কথাই তুলে ধরেছেন ঋদ্ধিমান-শুভমানরা এই ভিডিওতে।


ঘরের মাঠে টানা দ্বিতীয়বার আইপিএল ট্রফি জয়ের হাতছানি তাঁর সামনে। সব থেকে উল্লেখযোগ্য তথ্য এখনও পর্যন্ত আইপিএল ফাইনালে উঠে হারের মুখ দেখে নি পাণ্ডিয়া। ১০০ শতাংশ জয়ের রেকর্ড রয়েছে তাঁর।
২০২২ সালে আইপিএলের মঞ্চে প্রথমবার আত্মপ্রকাশ হয় গুজরাত দলের। প্রথমবার খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয় পাণ্ডিয়া ব্রিগেড। চলতি মরসুমের আইপিএলেও দুরন্ত ছন্দে খেলতে শুরু করে গুজরাত।
ইতিমধ্যেই চেন্নাই এবং মুম্বইয়ের রেকর্ডে ভাগ বসিয়েছে গুজরাতও। তৃতীয় দল হিসাবে টানা দুই বার ফাইনালে উঠেছে গুজরাত। এরআগে টানা দুইবার ফাইনালে খেলেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স।

৩

২০২২ এবং ২০২৩ সালে ফাইনালে উঠে সেই রেকর্ড স্পর্শ করলেন পাণ্ডিয়া-গিলরা।
অধিনায়ক হার্দিক কিন্তু বিরাট সাটিফিকেট আদায় করে নিয়েছেন সুনীল গাভাসকরেরও। রবিবার আইপিএল ট্রফিটা দ্বিতীয় বার জিতলেই ধোনির আরও একটি স্পর্শ করবেন। সেইসঙ্গে টিম ইন্ডিয়ার পরবর্তী অধিনায়ক হওয়ার জোরাল দাবিও তুলবেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+