পুজোর আগেই আইপিএল! মেগা টুর্নামেন্ট নিয়ে কী ইঙ্গিত বিসিসিআইয়ের

পুজোর আগেই আইপিএল! মেগা টুর্নামেন্ট নিয়ে কী ইঙ্গিত বিসিসিআইয়ের

করোনায় কাঁপছে বিশ্ব। ভারতে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আইপিএল টুর্নামেন্ট আয়োজন নিয়ে সংশয় তৈরি হয়েছে।

বিশ্বকাপ কি পিছোচ্ছে

বিশ্বকাপ কি পিছোচ্ছে

বিশ্বজুড়ে করোনা নিয়ে উদ্বেগজনক যে পরিস্থিতি তাতে এবছর অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ হওয়া নিয়ে আশঙ্কা। ফাঁকা মাঠে বিশ্বকাপে আর্থিক ধাক্কা আর মাঠ ভরিয়ে বিশ্বকাপ করলে প্রাণের ঝুঁকি। সমস্যার সমাধানে তাই বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার পক্ষে অস্ট্রেলিয়া। আইসিসি অবশ্য জুলাইয়ে করোনা সংকটে নজর রেখে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে।

আইপিএল নিয়ে সৌরভের মত

আইপিএল নিয়ে সৌরভের মত

১০ জুন আইসিসি চলতি বছরের মেগা টুর্নামেন্ট টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে বৈঠকে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানাননি। এরপর আজ আইপিএল আয়োজন নিয়ে সুখবর শুনিয়েছেন সৌরভ। বোর্ড সভাপতি জানান, ১৩ তম আইপিএল ২০২০ সালে করার জন্য সবরকম বিকল্প তৈরি রাখা হবে।

আইপিএল কর্তা কী জানিয়েছেন

আইপিএল কর্তা কী জানিয়েছেন

অন্যদিকে বিসিসিআইয়ের আইপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেন, 'আইসিসি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না জানানো পর্যন্ত আইপিএল নিয়ে দিনক্ষণ ঘোষণা করা সম্ভব নয়। বিসিসিআই আইসিসি'র সিদ্ধান্তের দিকে তাকিয়া রয়েছে। আইসিসি শীঘ্রই বিশ্বকাপ নিয়ে মতামত জানিয়ে দেবে। বিশ্বকাপ পিছিয়ে গেলে সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল আয়োজনের জন্য বিসিসিআই প্রস্তুত।'

সেক্ষেত্রে এশিয়া কাপও কি সরতে চলেছে

সেক্ষেত্রে এশিয়া কাপও কি সরতে চলেছে

ব্রিজেশ প্যাটেল সেপ্টেম্বরের ইঙ্গিত করার মনে করা হচ্ছে সেক্ষেত্রে করোনা ধাক্কায় সেপ্টেম্বরে হতে চলা টি-২০ এশিয়া কাপও পিছিয়ে যেতে পারে। তখন অক্টোবরের পুজোর অনেক আগে সেপ্টেম্বরের মাঝামাঝি আইপিএল শুরু হতে পারে।

বিদেশে আইপিএল

বিদেশে আইপিএল

ব্রিজেশ প্যাটেল আরও জানিয়েছেন, করোনার কারণে এবছর বিদেশে আইপিএল করার বিকল্পও ভেবে রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+