IPL Player Regulations: ৬ ক্রিকেটার ধরে রাখতে পারবে আইপিএলের দলগুলি, দল গঠনের অর্থেও রেকর্ড

IPL Player Regulations: আইপিএলের প্রতিটি দল ৬ জন করে ক্রিকটার ধরে রাখতে পারবে। আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে এ কথা জানিয়ে দেওয়া হলো।

গত জুলাইয়ে আইপিএলের ১০টি দলের কর্তা ও প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের ভিত্তিতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। দল গঠন করতে এবার রেকর্ড পরিমাণ অর্থ খরচ করতে পারবে দলগুলি।

IPL Player Regulations

আইপিএল সংক্রান্ত যে নিয়ম প্রকাশ করা হয়েছে তা ২০২৫ থেকে ২০২৭ সালের জন্য। আজকের বৈঠকের পর যে সিদ্ধান্তগুলি চূড়ান্ত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য রিটেনশনের সংখ্যা এবং দল গঠনের জন্য কত পরিমাণ অর্থ খরচের অনুমোদন দেওয়া হলো, সেই বিষয়গুলি।

আইপিএল দলগুলি তাদের ক্রিকেটারদের মধ্যে থেকে ৬ জনকে ধরে রাখতে পারবে। তা সে রিটেনশনের মাধ্যমেই হোক বা রাইট-টু-ম্যাচ বিকল্প ব্যবহার করে। ৬ প্লেয়ারকে সরাসরি ধরে রাখা যাবে বা রিটেনশন ও আরটিএম- দুই পন্থাই ব্যবহার করে, কিংবা সবগুলি আরটিএম ব্যবহার করে। কম্বিনেশন সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইগুলির উপরই ছেড়ে দেওয়া হয়েছে।

ভারতীয় ও বিদেশি মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সর্বাধিক ৫ জন ক্রিকেটার রাখা যাবে। আনপ্যাপড ক্রিকেটার রাখা যাবে সর্বাধিক ২ জন। দল গঠনের জন্য অকশন পার্স বা প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির খরচের সীমারেখা ধার্য হয়েছে ১২০ কোটি টাকা। অকশন পার্সে থাকছে ইনক্রিমেন্টাল পারফরম্যান্স পে ও ম্যাচ ফিও।

চলতি বছরের আইপিএল অবধি মোট স্যালারি ক্যাপ ছিল ১১০ কোটি টাকা। যা অকশন পার্স ও ইনক্রিমেন্টাল পারফরম্যান্স পে-র যোগফল। স্যালারি ক্যাপ ২০২৫ সালের জন্য ধার্য হয়েছে ১৪৬ কোটি টাকা, ২০২৬ সালের জন্য ১৫১ কোটি টাকা এবং ২০২৭ সালের জন্য ১৫৭ কোটি টাকা।

ইতিমধ্যেই আইপিএলের ম্যাচ ফি-র ঐতিহাসিক ঘোষণা করেছে বিসিসিআই। ইমপ্যাক্ট প্লেয়ার-সহ সংশ্লিষ্ট ম্য়াচ খেলা প্রত্যেক ক্রিকেটার ম্যাচ পিছু সাড়ে সাত লক্ষ টাকা করে পাবেন। দলের সঙ্গে থাকা চুক্তির বাইরে এই পরিমাণ অর্থ পাবেন ক্রিকেটাররা।

মেগা নিলামের জন্য নাম লেখাতে হবে বিদেশি ক্রিকেটারদের। যদি কেউ নাম না লেখান তাহলে তাঁর নাম পরবর্তী নিলামগুলিতে রাখা হবে না। কোনও ক্রিকেটার নাম লেখালেন, দলও পেলেন, কিন্তু আইপিএলের আগে তিনি সরে দাঁড়ালে তাঁকে দুই মরশুমের জন্য নির্বাসিত করা হবে, নিলামেও সুযোগ পাবেন না ২ মরশুম।

ভারতীয় দলে খেলার পর অবসর নেওয়া ক্রিকেটার আনক্যাপড বিভাগে থাকতে পারেন যদি তিনি বোর্ডের চুক্তির বাইরে থাকেন অথবা টেস্ট, একদিনের আন্তর্জাতিক ও টি২০ আন্তর্জাতিক পাঁচটি ক্যালেন্ডার ইয়ার ধরে না খেলেন। উল্লেখ্য, এই নিয়মে সবচেয়ে উপকৃত হবেন মহেন্দ্র সিং ধোনি। তাঁকে চেন্নাই সুপার কিংস ধরে রাখতে পারে। এই নিয়ম শুধু ভারতীয় ক্রিকেটারদের জন্যই।

এ ছাড়া ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম আইপিএলে থাকবে আপাতত ২০২৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+