IPL: দুরন্ত বোলিং ওয়াশিংটনের, হায়দরাবাদকে ১৪৫ রানের টার্গেট দিল দিল্লি
আইপিএলে আজ হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ খেলছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ওয়ার্নারের। তিনি বলেন, 'উইকেট অত্যন্ত ভালো। আশা করছি রান করে সেই রানকে ডিফেন্স করা যাবে।'


দিল্লির হয়ে ওপেন করতে নামেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ফিল্ট সল্ট। কিন্তু বোলিংয়ের শুরুতেই দিল্লিকে ধাক্কা দেয় কমলা বাহিনী। ভুবনেশ্বর কুমারের বলে হেইনরিখ ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানেই সাজঘরে ফেরেন সল্ট। এরপর মার্শের সঙ্গে জুটি গড়ে দলের রানকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব বর্তায় দিল্লি অধিনায়কের উপর।১৫ বলে ২৫ রান করেই নটরাজনের বলে আউট হলেন মার্শ।
এরপরই বল হাতে জ্বলে উঠে উঠলেন ওয়াশিংটন সুন্দর। এই ম্যাচের আগে এবারের আইপিএলে তাঁর উইকেটের সংখ্যা ছিল শূন্য। কিন্তু বল হাতে দিল্লির বিরুদ্ধে জ্বলে উঠলেন সুন্দর। এক ওভারে তিন উইকেট নিয়ে দিল্লির ব্যাটিংয়ে ধস নামালেন ওয়াশিংটন।

David Warner ✅
— IndianPremierLeague (@IPL) April 24, 2023
Sarfaraz Khan ✅
Aman Khan ✅
That was one stunning over from @Sundarwashi5 👌 👌
Watch those WICKETS 👇
Follow the match ▶️ https://t.co/ia1GLIWu00 #TATAIPL | #SRHvDC | @SunRisers pic.twitter.com/wXgFVCmCoS
এরপর দলকে নির্ভরতা দিতে পারলেন না সরফরাজ খানও। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করা এই মুম্বইকরের বিরুদ্ধে নজর ছিল ক্রিকেটপ্রেমীদের। কিন্তু তিনিও দাদার দলকে ভরসা দিতে পারলে না।৯ বলে ১০ রান করে ওয়াশিংটনের বলে সাজঘরে ফিরলেন সরফরাজ।
I. C. Y. M. I
— IndianPremierLeague (@IPL) April 24, 2023
How about that for a start! 👏 👏
Relive how @BhuviOfficial dismissed Phil Salt in the first over of the match 🎥 🔽 #TATAIPL | #SRHvDC | @SunRisershttps://t.co/kkulhRF6Il
একই ওভারে আমন খানকে ফেরালেন হায়দরাবাদের স্পিনার। দল যখন বিপদে তখন দায়িত্বহীন ভূমিকা পালন করলেন আমন। ২ বলে ৪ রান করে আউট হলেন দিল্লি দলের এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
অক্ষর প্যাটেল এবং মণীষ পাণ্ডে এরপর দিল্লি দলের হাল ধরেন।
5⃣0⃣-run stand! 🤝
— IndianPremierLeague (@IPL) April 24, 2023
A vital half-century partnership between @im_manishpandey & @akshar2026 👏 👏
Follow the match ▶️ https://t.co/ia1GLIWu00 #TATAIPL | #SRHvDC | @DelhiCapitals pic.twitter.com/Y4QY4fS1fy
কিন্তু পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি দল। ফলে খুব বেশি ঝুঁকি নিতে পারছিলেন না এই দুই ব্যাটসম্যানই। তার উপর উমরান, ময়াঙ্ক মার্কণ্ডের বোলিংয়ের সামনে শর্ট রান নিয়েই খেলছিলেন অক্ষর প্যাটেল এবং মণীষ পাণ্ডে জুটি।৩৪ বলে ৩৪ রান করে ভুবির বলে আউট হলেন অক্ষর।
এরপর হাল ধরে রাখতে পারলে না পাণ্ডেও।৩৪ রান করেই রান আউট হলেন মণীষ। এই ক্ষেত্রেও কারিগড় ওয়াশিংটন।শেষ দিকে পর পর উইকেট হারাতে থাকে দিল্লি। শেষ পর্যন্ত ১৪৪ রানের বেশি তুললে পারল না দিল্লি। হায়দরাবাদের হয়ে ওয়াশিংটন সুন্দর ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট পেলেন।












Click it and Unblock the Notifications