IPL: শাস্ত্রীর পর ভাজ্জি, জাতীয় দলে রিঙ্কু-যশস্বীর জন্য জোরালো দাবি হরভজনের

চলতি আইপিএলে ব্যাট হাতে নজর কেড়েছেন রাজস্থ্যান রয়্যালসের যশস্বী জয়সওয়াল এবং কেকেআরের রিঙ্কু সিং। এই দুই ব্যাটসম্যানকেই জাতীয় দলে নেওয়ার জন্য জোরালো দাবি করলেন হরভজন সিং।

এখনও পর্যন্ত আইপিএলে যশস্বী ১৩ ম্যাচে ৫৭৫ রান করেছেন। সমসংখ্যক ম্যাচে ৪০৭ রান করেছেন রিঙ্কু। নাইট ব্যাটসম্যান ফিনিশার হিসাবে বেশি নজর কেড়েছেন। ফর্মে থাকা অবস্থায় দুই ব্যাটসম্যানকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার কথা জানালেন হরভজন সিং।

1

ভারতীয় দলের প্রাক্তন স্পিনার জানিয়েছেন, 'আমি মনে করি, যখন কেউ ভালো খেলে বা ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে, তাঁকে সিস্টেমের অংশ করে নেওয়া দরকার। আমি বলছি না যে, রিঙ্কু-যশস্বীকে সরাসরি প্রথম একাদশে স্থান করে দেওয়া হোক। তবে রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়ালকে ২০-৩০ জনের স্কোয়াডে আনা দরকার। এরফলে ওরা আরও শিখবে ও ভালো খেলবে।'

একইসঙ্গে ভাজ্জি বলেন, 'যশস্বী ও রিঙ্কুর মতো প্রতিভার ক্ষেত্রে অনেকে ধারণা হতে পারে যে, জাতীয় দলে খেলার জন্য এখনও অনেক সময় আছে ওদের।দলের অংশ হিসেবে রাখলে ওরা অনেক কিছু শিখতে পারবে। ভবিষ্যতেও উন্নতি করতে পারবে।'

পাশাপাশি এও বলেছেন যে, অর্জুন তেন্ডুলকরের এখনও শেখার অনেক বাকি আছে বলেও জানিয়েছেন ভারতীয় দলের এই প্রাক্তন স্পিনার। এবারের আইপিএলে অভিষেক হয়েছে সচিন পুত্রের, তবে খুব বেশি কার্যকরী ভূমিকা নিতে পারেননি।

2

ভাজ্জির কথায়, "দক্ষতা আরও বাড়াতে হবে অর্জুনকে। সময় সব ক্রিকেটারেই প্রয়োজন। ব্যাতিক্রম নয় অর্জুনও।। ৫০-৬০টা ম্যাচ খেলার পরেও কেউ বলতে পারেননা সংশ্লিষ্ট ক্রিকেটার দারুণ একজন প্লেয়ার। প্রতিটি ম্যাচ থেকে অভিজ্ঞতা অর্জন করতে হয়।'

একইসঙ্গে জুনিয়র তেন্ডুলকরের খেলা প্রসঙ্গে হরভজন মন্তব্য করেছে, 'মাঠে নেমে ওকে বল করতে দেখে ভালই লাগছে। ওই ৩১ রান নিয়ে বেশি চিন্তা করা উচিত নয়। অনেক বড় বোলারাই বেশি রান দিয়ে ফেলে। কিন্তু অর্জুনের ব্যাপারে ভাল দিক হল, ও ম্যাচ থেকে শিখছে। শিখতে চাইছে। এটাই সব থেকে ইতিবাচক দিক ওর জন্য।"

2

হরভজন সিংয়ের সুর আগেই শোনা গিয়েছিল ভারতীয় দলের প্রাক্তন হেডস্যার রবি শাস্ত্রীর মুখেও। ভারতীয় দলের প্রাক্তন কোচ দাবি করেছিলেন, ভারতের টি-টোয়েন্টি দলে তরুণ প্রতিভাদের অন্তর্ভুক্ত করার সময় এসেছে। টিম ম্যানেজমেন্ট যদি একদিনের বিশ্বকাপের দিকে ফোকাস করে, তবে নির্বাচকদের উচিত যশস্বী এবং রিঙ্কুর মতো তরুণদের সর্বাধিক সুযোগ দেওয়ার দিকে মনোনিবেশ করা। এই খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া দরকার জাতীয় দলে।'

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+