ক্রিকেটারদের করোনার ছোঁয়া থেকে বাঁচাতে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলির চার্টার্ড ভাবনা

ক্রিকেটারদের করোনার ছোঁয়া থেকে বাঁচাতে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলির চার্টার্ড ভাবনা

বিসিসিআই অ্যাপেক্স কমিটির শুক্রবারের বৈঠকের পর একটা বিষয় স্পষ্ট হয়েছে যে চলতি বছর ভারতে আইপিএল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এহেন পরিস্থিতিতে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি থেকে বাঁচতে করোনা ভাইরাসের প্রভাব থেকে কিছুটা মুক্ত সৌদি আরবে টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বলে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। তাতেও যে ঝুঁকি কম নেই, তা মেনে নিচ্ছেন আইপিএল ফ্রাঞ্চাইজিগুলি। ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে বিশেষ উদ্যোগ নিতে চলেছে তারা।

চার্টার্ড বিমান

চার্টার্ড বিমান

এ বছরের আইপিএল যে সৌদি আরবেই হচ্ছে, তা ধরেই নিচ্ছে ফ্রাঞ্চাইজিগুলি। এহেন পরিস্থিতির জন্য তারা প্রস্তুতিও নিতে শুরু করেছে। এক রিপোর্টে দাবি করা হয়েছে, ক্রিকেটারদের করোনা সংক্রমণ থেকে বাঁচাতে ভারত থেকে সৌদি আরব পর্যন্ত চার্টার্ড বিমানের ব্যবস্থা করতে পারে ফ্রাঞ্চাইজিগুলি। তাতে ঝক্কি অনেক কমবে বলে মনে করেন ভেঙ্কি মাইশোররা।

ভারতেই আইসোলেশন

ভারতেই আইসোলেশন

সূত্র মারফত জানা গিয়েছে, আইপিএল খেলার জন্য দুবাই রওনা হওয়ার আগে ক্রিকেটারদের সুরক্ষা সুনিশ্চিত করতে তাদের ভারতেই আইসোলেশনে রাখার আবেদন জানাতে পারে ফ্রাঞ্চাইজিগুলি। তাতেও করোনা সংক্রমণের সম্ভাবনা কমবে বলে মনে করেন প্রীতি জিন্টারা। সূত্র মারফত এও জানা গিয়েছে যে দুবাইতে ক্রিকেটারদের জন্য হোটেল বুকিংয়ের প্রক্রিয়াও নাকি শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলি।

সৌদি আরবেই আইপিএল

সৌদি আরবেই আইপিএল

শুক্রবার টেলি কনফারেন্সিংয়ের মাধ্যমে বিসিআইয়ের অ্যাপেক্স কমিটির বৈঠক হয়। করোনা ভাইরাসের আবহে ভারতে সম্ভব না হলে তুলনামূলক প্রভাবমুক্ত সৌদি আরবে আইপিএল হতে পারে বলে ওই বৈঠকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। জানানো হয়েছে, আইপিএল আয়োজনের লড়াইয়ে শ্রীলঙ্কাকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে সৌদি আরব। উল্লেখ্য ২০১৪ সালে আইপিএলের কয়েকটি ম্যাচ দুবাইতে আয়োজন করা হয়েছিল। মাঠ ভর্তি দর্শকের সামনে সফল ভাবেই ম্যাচগুলি হয়েছিল। সেই অভিজ্ঞতার নিরিখে সৌদি আরবের ওজন বেড়ে গিয়েছে বলে জানানো হয়েছে।

করোনা ভাইরাস

করোনা ভাইরাস

বিশ্বব্যাপী ১৪ কোটিরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় ছয় লক্ষ মানুষ। কেবল ভারতে ১০ লক্ষেরও বেশি মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৬ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+