আইপিএল নিলাম ২০২০ : ৬২ জন ক্রিকেটার কিনতে ফ্রাঞ্চাইজিগুলি খরচ করল কত?

আইপিএলে ৬২ জন ক্রিকেটার কিনতে ফ্রাঞ্চাইজিগুলি খরচ করল কত?

২০২০ আইপিএলের নিলামে সবচেয়ে বেশি দর উঠেছে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কমিন্সের। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সাড়ে পনেরো কোটি টাকায় কমিন্সকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি দর পেলেন স্পিনার পীয়ূষ চাওলা। ৬.৭৫ কোটি টাকায় তাঁকে কিনেছে চেন্নাই সুপার কিংস। সবমিলিয়ে বৃহস্পতিবারের নিলামে ৬২ জন ক্রিকেটারকে কিনেছে আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলি। মোট কত টাকা খরচ করল তারা।

১৪০ কোটিরও বেশি

১৪০ কোটিরও বেশি

২০২০ আইপিএলের নিলামে অবশিষ্ট ৭৩টি স্থানের জন্য মোট ৬২ জন ক্রিকেটারকে কিনতে ১.৪ বিলিয়নের একটু বেশি বা ১৪০ কোটি ৩০ লাখ টাকা খরচ করল ফ্রাঞ্চাইজিগুলি। তার মধ্যে ২৯ জন ক্রিকেটার বিদেশি।

চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংস

২০২০ আইপিএল নিলামে ৪ জন ক্রিকেটার কিনতে মোট ১৪.৪৫ কোটি টাকা খরচ করেছে চেন্নাই সুপার কিংস। ৬.৭৫ কোটি টাকায় পীয়ূষ চাওলা, সাড়ে পাঁচ কোটি টাকায় ইংল্যান্ডের অল-রাউন্ডার স্যাম কুরান, ২ কোটি টাকায় অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জোস হ্যাজেলউড কিনেছে সিএসকে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বাধিক উইকেট নেওয়া ভারতের বাঁ-হাতি স্পিনার আর সাই কিশোরকেও ২০ লাখ টাকায় কিনেছে মহেন্দ্র সিং ধোনির দল।

দিল্লি ক্যাপিটালস

দিল্লি ক্যাপিটালস

২০২০ আইপিএল নিলামে ৮ জন ক্রিকেটার কিনতে মোট ১৮.৮৫কোটি টাকা খরচ করেছে দিল্লি ক্যাপিটালস। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শিমরোন হেটমেয়ারকে ৭.৭৫ কোটি ও অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার মার্কাস স্টোইনিসকে ৪.৮০ কোটি টাকায় কিনেছে শ্রেয়স আইয়ারের দল। ইংল্যান্ডের উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি, ইংল্যান্ডের ওপেনার জেসন রয়, অল-রাউন্ডার ক্রিস ওকস, ভারতের ফাস্ট বোলার মোহিত শর্মা, তুষার দেশপাণ্ডে, ললিত যাদবকে যথাক্রমে ২.৪০ কোটি, ১.৫০ কোটি, ১.৫০ কোটি, ৫০ লাখ, ২০ লাখ ও ২০ লাখ টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস।

কিংস ইলেভেন পাঞ্জাব

কিংস ইলেভেন পাঞ্জাব

২০২০ আইপিএল নিলামে ৯ জন ক্রিকেটার কিনতে মোট ২৬.২০ কোটি টাকা খরচ করেছে কিংস ইলেভেন পাঞ্জাব। অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়াল, ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার শেলডন কোটরেল ও ইংল্যান্ডের অল-রাউন্ডার ক্রিস জর্ডনকে যথাক্রমে ১০.৭৫ কোটি, ৮.৫০ কোটি ও ৩ কোটি টাকায় কিনেছে অনিল কুম্বলের দল। ভারতীয় লেগ স্পিনার রবি বিশনৈ, উইকেটরক্ষক প্রভসীমরণ সিং, ব্যাটসম্যান দীপক হুডা, নিউজিল্যান্ডের অল-রাউন্ডার জিমি নিশহাম ও ভারতীয় ব্যাটসম্যান তেজেন্দর ধিলন ও ফাস্ট বোলার ইশান পোড়েলকে যথাক্রমে ২ কোটি, ৫৫ লাখ, ৫০ লাখ, ৫০ লাখ ও ২০ লাখ টাকায় কিনেছে পাঞ্জাব।

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স

২০২০ আইপিএল নিলামে ৯ জন ক্রিকেটার কিনতে মোট ২৭.১৫ কোটি টাকা খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। ১৫.৫০ কোটি টাকায় প্যাট কমিন্সকে কিনেছে শাহরুখ খানের দল। ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান ও ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তীকে যথাক্রমে ৫.২৫ ও ৪ কোটি টাকায় কিনেছে কেকেআর। ইংল্যান্ডের ব্যাটসম্যান টম ব্যান্টন, ভারতীয় ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠী, অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার ক্রিস গ্রিন, ভারতীয় উইকেটরক্ষক নিখিল নায়েক, লেগ স্পিনার প্রবীণ তাম্বে, এম সিদ্ধার্থকে যথাক্রমে ১ কোটি, ৬০ লাখ, ২০ লাখ, ২০ লাখ, ২০ লাখ ও ২০ লাখ টাকায় কিনেছে ভেঙ্কি মাইশোর শিবির।

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স

২০২০ আইপিএল নিলামে ৬ জন ক্রিকেটারকে কিনতে ১১.১ কোটি টাকা খরচ করেছে মুম্বই ইন্ডিয়ান্স। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার নাথান কুল্টার-নাইলকে ৮ কোটি ও ব্যাটসম্যান ক্রিস লিনকে ২ কোটি টাকায় কিনেছে মুকেশ আম্বানির দল। ভারতীয় ব্যাটসম্যান সৌরভ তিওয়ারিকে ৫০ লাখ টাকায় কিনেছে মুম্বই। ভারতীয় অল-রাউন্ডার দিগ্বিজয় দেশমুখ, প্রিন্স বলবন্ত রাই সিং ও মহসিন খানকে ২০ লাখ টাকায় কিনেছে রোহিত শর্মার দল।

সানরাইজার্স হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদ

৬.৯ কোটি টাকায় ৭ জন ক্রিকেটারকে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার মিচেল মার্শ, ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক প্রিয়ম গর্গ ও ব্যাটসম্যান বিরাট সিং-কে যথাক্রমে ২ কোটি, ১.৯০ কোটি ও ১.৯০ কোটি টাকায় কিনেছে হায়দরাবাদ। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার ফ্যাবিয়ান অ্যালেনকে ৫০ লাখ টাকায় কিনেছে ভিভিএস লক্ষ্মণের দল। ভারতীয় ব্যাটসম্যান বি সন্দীপ, অল-রাউন্ডার সঞ্জয় যাদব ও আব্দুল সামাদকে ২০ লাখ টাকায় কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

২০২০ আইপিএল নিলামে ৮ জন ক্রিকেটারকে কিনতে ২১.৫ কোটি টাকা খরচ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দক্ষিণ আফ্রিকার অল-রাউন্ডার ক্রিস মরিস, অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও পেসার কেন রিচার্ডসনকে যথাক্রমে ১০, ৪.৪০ ও ৪ কোটি টাকায় কিনেছে বিরাট কোহলির দল। দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন ও শ্রীলঙ্কার পেসার ইসুরু উড়ানাকে যথাক্রমে ২ কোটি ও ৫০ লাখ টাকায় কিনেছে আরসিবি। ভারতীয় অল-রাউন্ডার শাহবাজ আহমেদ, অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক জোসুয়া ফিলিপ ও ভারতীয় ব্যাটসম্যান পবন দেশপাণ্ডেকে ২০ লাখ টাকায় কিনেছে ব্যাঙ্গালোর।

রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালস

আইপিএলে ১৪.১৫ কোটি টাকায় ১১ জন ব্যাটসম্যানকে কিনেছে রাজস্থান রয়্যালস। ভারতীয় ব্যাটসম্যান রবিন উথাপ্পা, পেসার জয়দেব উনাদকাট, অনূর্ধ্ব ১৯ ব্যাটসম্যান যশশ্বী জয়সওয়ালকে যথাক্রমে ৩, ৩ ও ২.৪ কোটি টাকায় কিনেছে জয়পুর। ভারতীয় স্পিনার কার্তিক ত্যাগী, অস্ট্রেলিয়ার পেসার আন্ড্রু টাই ও ইংল্য়ান্ডের অল-রাউন্ডার টম কুরানকে যথাক্রমে ১.৩ কোটি, ১ কোটি ও ১ কোটি টাকায় কিনেছে রাজস্থান। দক্ষি আফ্রিকার ব্যাটসম্যান ডেভিড মিলার ও ভারতীয় উইকেটরক্ষক অনুজ রাওয়াত ও ওয়েস্ট ইন্ডিজের পেসার ওশেন থমাসকে যথাক্রমে ৭৫, ৮০ ও ৫০ লাখ টাকায় কিনেছে রয়্যালস। ভারতীয় ব্যাটসম্যান অনিরুদ্ধ যোশী ও বোলার আকাশ সিং-কে ২০ লাখ টাকায় কিনেছে স্টিভ স্মিথ শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+