আইপিএল: মিডিয়া গোষ্ঠীর বিরুদ্ধে ১০০ কোটির মামলা ধোনির

মামলার আর্জিতে তিনি বলেছেন, জি নিউজের 'দায়িত্বজ্ঞানহীন' কার্যকলাপের ফলে তাঁর সম্মান ক্ষুণ্ণ হয়েছে। সাধারণ মানুষের চোখে তিনি ধিক্কৃত হয়েছেন। চেন্নাই সুপার কিংসের কপ্তানের আর্জি মেনে মাদ্রাজ হাই কোর্ট বলেছে, আইপিএল ম্যাচ ফিক্সিংয়ের যে খবরগুলিতে মহেন্দ্র সিং ধোনির নাম থাকবে, তা যেন আপাতত সম্প্রচার না করা হয়।
মামলার এই বিষয়টি সত্যিই অপ্রত্যাশিত। কারণ ম্যাচ ফিক্সিংয়ের জন্য কুখ্যাত ষষ্ঠ আইপিএলে বিভিন্ন খেলোয়াড়ের ভূমিকা নিয়ে খবর দেখিয়েছে জি গোষ্ঠী। কেউ এমন মানহানির মামলা ঠোকেননি।
প্রসঙ্গত, ষষ্ঠ আইপিএল ম্যাচ ফিক্সিংয়ের জন্য কুখ্যাত হয়ে থাকবে ক্রীড়া ইতিহাসে। গোটা কেলেঙ্কারির তদন্ত করে বিচারপতি মুকুল মুদগাল কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে এবং তা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। আগামী ২৫ মার্চ ওই রিপোর্ট নিয়ে শুনানি হবে।
এদিকে, একটি মিডিয়া গোষ্ঠীর বিরুদ্ধে এত বিপুল পরিমাণ ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হননি সংশ্লিষ্ট মিডিয়া গোষ্ঠীর কর্তারা। তবে তাঁরা যে মামলা লড়ার জন্য প্রস্তুত, সেটা তাঁদের শরীরী ভাষা থেকেই বোঝা গিয়েছে।












Click it and Unblock the Notifications