IPL 2023: জয়ের বিরাট পরিকল্পনা! এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ আইপিএল ফাইনালের আসরেই?

এশিয়া কাপের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যেতে পারে আইপিএল ফাইনালের আসরেই। রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেতাব জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে কোনও একটি দল।

জয় শাহ একদিকে যেমন বিসিসিআইয়ের সচিব, তেমনই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি। এসিসি সভাপতি জয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর চাপ বাড়াতে বেছে নিচ্ছেন আইপিএল ফাইনালের আসরকেই।

বিসিসিআই জয় শাহ

রবিবারের আইপিএল ফাইনাল দেখতে আসার আমন্ত্রণ ইতিমধ্যেই শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতিদের কাছে পৌঁছে গিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইপিএল ফাইনালের দিনই এশিয়া কাপ হওয়া নিয়ে বড় ঘোষণা করে দিতে পারেন জয় শাহ।

পাকিস্তানের সংবাদমাধ্যম দাবি করেছে, পিসিবির দেওয়া হাইব্রিড মডেলের প্রস্তাব মেনেই হবে এশিয়া কাপ। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান এশিয়া কাপ আয়োজনে পাকিস্তানের পাশেই রয়েছে। বিসিসিআইও হাইব্রিড মডেল মেনে নিয়েছে বলে দাবি পাক সংবাদমাধ্যমের। যদিও এখনও কিছু জানায়নি বিসিসিআই।

রোহিত বাবর

ভারতের ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীতে এবং অন্য দলের ম্যাচ পাকিস্তানে আয়োজন করতে হলে খরচের বিষয়টিও রয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল তা যে মানবে সেই ইঙ্গিত এখনও অবধি নেই। আইপিএল ফাইনাল উপলক্ষে তিন দেশের বোর্ডকর্তাদের সঙ্গে এসিসি সভাপতি জয় শাহের বৈঠক তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

জয় শাহ বলেছেন, বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতিরা আইপিএল ফাইনালের আসরে হাজির থাকবেন। এশিয়া কাপের ভবিষ্যৎ নির্ধারণে তাঁদের সঙ্গে আলোচনা করব। ক্রিকবাজের দাবি, এসিসি কর্তারা দুটি দেশে এশিয়া কাপ হওয়া মেনে নিয়েছেন। তবে ইউএই ও শ্রীলঙ্কার মধ্যে একটিকে বাছা হবে।

জয় শাহ রজার বিনি রাজীব শুক্লা

সংযুক্ত আরব আমিরশাহীর এক ক্রিকেট কর্তা আইপিএল চলাকালীন ভারতে এসে বিসিসিআইকে অনুরোধ করেছেন তাঁদের দেশকেই বেছে নেওয়ার জন্য। ইউএই-র ক্রিকেট কর্তারা আঁচ করেছেন, জয়-সহ বিসিসিআইয়ের অনেকে চাইছেন না এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরশাহীতে হোক। তাঁদের পছন্দ এবার শ্রীলঙ্কা।

পিসিবির হাইব্রিড মডেল যে এসিসি পুরোপুরি মানছে সেটাও নয়। পিসিবি প্রথমে চেয়েছিল ভারতের ম্যাচগুলি অন্য দেশে হোক, বাকি ম্যাচগুলি হোক পাকিস্তানে। যদিও তাতে আপত্তি ছিল বিসিসিআইয়ের। শেষে পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি পিছু হঠে জানান, পাকিস্তানে হবে চারটি ম্যাচ। বাকি ম্যাচগুলি অন্য দেশে।

নাজম শেঠি

সংযুক্ত আরব আমিরশাহীতে সেপ্টেম্বরে প্রচণ্ড গরম থাকে। শ্রীলঙ্কা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে কারণে আপত্তির কথা জানিয়েছে। পিসিবি চাইছে সংযুক্ত আরব আমিরশাহীতেই হোক। ফলে পাকিস্তানের পাশাপাশি কোন দেশে এশিয়া কাপ হবে সেটাই নির্ধারিত হতে পারে রবিবার। যার উপর নির্ভর করবে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণও।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+