IPL FINAL 2023: শুভমানের দখলে একগুচ্ছ খেতাব, কত টাকা পেলেন ধোনিরা? জেনে নিন সম্পূর্ণ পুরস্কার তালিকা
দুই মাসের টান টান লড়াই শেষ। আইপিএলের (IPL 2023) তাজ উঠল সিএসকে দলের মাথায়। পঞ্চমবার চ্যাম্পিয়ন হল চেন্নাই সুপার কিংস। রোহিতকে ছুঁয়ে ৫মবারের জন্য অধিনায়ক হিসাবে আইপিএল জিতলেন ধোনি।
ফাইনাল শেষে শুধু বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়াই নয়, আরও একগুচ্ছ পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করল বিসিসিআই। এবার এক নজরে দেখে নেওয়া যাক কার দখলে কোন পুরস্কার এল, লক্ষ্মীলাভই বা কত হল?
আইপিএলের বিজয়ী দল সিএসকে পেল ২০ কোটি টাকা। ধোনির হাতে এই চেক তুলে দিলেন রজার বিনি ও জয় শাহ। রানার্স আপ হওয়ার জন্য গুজরাত পেল ১২.৫ কোটি টাকা। প্রত্যাশা মতোই শুভমান গিলের দখলে পুরস্কারের ছড়াছড়ি। গুজরাত তারকার দখলে চারটি খেতাব।


চলতি আইপিএলে পার্পল ক্যাপও গেল গুজরাতের ঘরে। পার্পল ক্যাপের বিজয়ী হলেন মহম্মদ শামি। গোটা টুর্নামেন্টে তাঁর নামের পাশে ২৮ উইকেট। প্রতি ম্যাচেই জ্বলে উঠে ছিলেন ভারতীয় দলের এই পেসার। পার্পল ক্যাপের সঙ্গে ১০ লক্ষ টাকার আর্থিক পুরস্কারও পেলেন শামি।
𝙄𝘾𝙊𝙉𝙄𝘾!
— IndianPremierLeague (@IPL) May 29, 2023
A round of applause for the victorious MS Dhoni-led Chennai Super Kings 👏🏻👏🏻#TATAIPL | #Final | #CSKvGT pic.twitter.com/kzi9cGDIcW
এমারজিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরষ্কার পেলেন যশস্বী জয়সওয়াল। টুর্নামেন্টে ১৪ ম্যাচ খেলে তাঁর নামের পাশে ৬২৫ রান। একটি শতরানও করেছেন। সেইসঙ্গে আইপিএলে দ্রুততম অর্ধশতরান তাঁর নামের পাশে।১০ লক্ষ টাকা পেলেন যশস্বী।


১৮৩ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের ইলেকট্রিক স্ট্রাইকার হলেন ম্যাক্সওয়েল, অজি তারকা জিতলেন ১০ লক্ষ টাকা।টুর্নামেন্টে সবথেকে লম্বা ছক্কা (১৫০ মিটার) মারার জন্য পুরস্কার পেলেন ফাফ দু প্লেসি। ১০ লক্ষ টাকা পেলেন আরসিবি অধিনায়ক। সেরা ক্যাচ নেওয়ার জন্য রশিদ খান পেলেন ১০ লক্ষ টাকা। ফেয়ার প্লে ট্রফি জিতল দিল্লি ক্যাপিটালস।













Click it and Unblock the Notifications