IPL FINAL 2023: শেষ ম্যাচে গেম চেঞ্জার, রোহিতের রেকর্ড স্পর্শ করলেন রায়াডু
বুড়ো হাড়ে ভেলকি বোধহয় একেই বলে।জীবনের শেষ আইপিএল ম্যাচে গেম চেঞ্জার হয়েই মাঠ ছাড়লেন আম্বাতি রায়াডু। মোতেরায় মেগা ফাইনালে চাপের প্রেসার কুকার থেকে দলকে বার করে আনলেন। ম্যাচের রং পাল্টে দিলেন রায়াডু।

অবসরের ঘোষণা ২৪ ঘণ্টা আগেই করে দিয়েছিলেন। জীবনের শেষ আইপিএল ম্যাচ খেলতে নামলেন। ম্যাচটা স্মরণীয় করে রাখলেন আম্বাতি রায়াডু। কঠিন সময়ে ব্যাট হাতে নামলেন। ৮ বলে ১৯ রান করে ম্যাচের মোড় ঘুড়িয়ে দিলেন। দুটি ছক্কা এবং একটি চার মারলেন। কিন্তু দলকে খাদের কিনাড়া থেকে টেনে বার করলেন।
মোহিত শর্মার ওভারের শুরুতেই ছক্কা হাঁকালেন, পরের বলেই তাঁর ব্যাট থেকে এল চার রান, তৃতীয় বলে ফের ছক্কা হাঁকালেন রায়াডু। তবে চতুর্থ বলেই কট অ্যান্ড বোল্ড হলেন মোহিত শর্মার বলে।
The Shivam Dube-Ambati Rayudu duo is making things happen for the Chennai Super Kings 😎
— IndianPremierLeague (@IPL) May 29, 2023
Momentum back with #CSK 👊🏻
Follow the match ▶️ https://t.co/WsYLvLrRhp#TATAIPL | #Final | #CSKvGT pic.twitter.com/TfBjgDWpO9
মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যেই আইপিএল কেরিয়ার সীমাবদ্ধ ছিল রায়াডুর। কেরিয়ারে ছয় বার পেয়েছেন ট্রফি জয়ের স্বাদ। রোহিতের পর একমাত্র ক্রিকেটার যিনি ছয়বার আইপিএল ট্রফি জিতলেন। ৩৭ বছর বয়সেই আইপিএল কেরিয়ারে ইতি টেনে দিলেন সিএসকে ক্রিকেটার।

ছয়বার ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের জার্সিতে। নিজের এই সফর নিয়ে তৃপ্ত রায়ুডু। তিনি লিখেছেন, আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আজকের ফাইনালই আইপিএলে আমার শেষ ম্যাচ। এই গ্রেট টুর্নামেন্টে খেলা আমি খুবই উপভোগ করেছি।

A fairytale ending 😇
— IndianPremierLeague (@IPL) May 29, 2023
Congratulations to #TATAIPL 2023 Champion Ambati Rayudu on a remarkable IPL career 👏🏻👏🏻#TATAIPL | #Final | #CSKvGT | @RayuduAmbati pic.twitter.com/4U7N3dQdpw
সতীর্থকে প্রশংসায় ভরিয়ে দিলেন দীপক চাহার থেকে রাহানে। দীপক চাহার বলেন, 'রায়াডু প্রছম থেকেই আমাদের বলে আসছিল, ফাইনাল ম্যাচ আমি জেতাব। অবশেষে সেটাই করে দেখাল।'
রাহানে বলেন, 'রায়াডু দারুন একজন ক্রিকেটার।খুব ভালো টিম ম্যান। এই ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রেখেছ।'২০১০ সালে ১৩ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বইয়ের জার্সিতে আইপিএলে অভিষেক হয়। ১৩ বছরের যাত্রা পথ থামল ২০২৩ সালের ২৯ মে। অবসরের গ্রহে ঢুকে পড়লেন রায়াডু।












Click it and Unblock the Notifications