IPL 2022: আইপিএল-এর ফাইনালে কেমন থাকবে পিচ, ব্যাটার নাকি বোলার কারা পাবেন সুবিধা, বৃষ্টির সম্ভবনা রয়েছে?
IPL 2022: আইপিএল-এর ফাইনালে কেমন থাকবে পিচ, ব্যাটার নাকি বোলার কারা পাবেন সুবিধা, বৃষ্টির সম্ভবনা রয়েছে?
রাত পোহালেই মহারণ। আইপিএল-এর খেতাবি লড়াইে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস এবং বিশ্বের সেরা টি-২০ লিগে প্রথম বার অংশ নেওয়া গুজরাত টাইটানস। এই ম্যাচ আয়োজিত হবে গুজরাতে। এক নজরে দেখে নিন মিলিয়ন ডলার টি-২০ ফ্রাঞ্চাইজি লিগের আগে কী অবস্থা আবহাওয়ার এবং মোতেরার পিচের।

কোথায় আয়োজিত হবে আইপিএল ২০২২ ফাইনাল:
আইপিএল ২০২২-এর ফাইনাল ম্যাচটি আয়োজিত হবে রবিবার (২৯ মে) গুজরাতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। অন্যান্য ম্যাচের মতো সন্ধ্যা সাড়ে ৭'টার পরিবর্তে এই ম্যাচ আয়োজিত হবে রাত ৮:০০ থেকে।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ রিপোর্ট:
নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পূর্ববর্তী নাম মোতেরা স্টেডিয়াম। এই পিচ হাই স্কোরিং ম্যাচই উপহার দিয়ে এসেছে অতীতে। চার পাশের বাউন্ডারির দূরত্ব বেশি হলেও এই মাঠে ভাল রান ওঠে। পিচের মধ্যে বাউন্স ইভেন রয়েছে অর্থাৎ বাউন্সকে বিশ্বাস করতে পারেন ব্যাটসম্যানরা এবং এর আউট ফিল্ড অত্যন্ত দ্রুত। তবে, নতুন বলে বোলাররা অত্যন্ত মারাত্মক হয়ে উঠতে পারেন, তবে বল যত পুরনো হবে, ততই ভয়ঙ্কর হয়ে উঠবেন বোলাররা।

আহমেদাবাদের আবহাওয়া:
আহমেদাবাদের আবহাওয়া এই ম্যাচে কোনও বাধা সৃষ্টি করবে না বলেই এখনও পর্যন্ত খবর। আকাশ পরিষ্কার, রবিবার দিনেও বেলায় তাপমাত্র ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছতে পারে, সন্ধ্যা নামার সঙ্গে তাপমাত্র কিছুটা কমতে পারে কিন্তু বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

যেই পথে ফাইনালে দুই দল:
শেষ চারে জায়গা নিশ্চিত করার পর ইডেন গার্ডেন্সে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটানস এবং রাজস্থান রয়্যালস। ওই ম্যাচে রাজস্থানকে হারিয়ে সরাসরি ফাইনালে পৌঁছে যায় গুজরাত টাইটানস। অপর দিকে, গুজরাতের বিরুদ্ধে হারের পর দ্বিতীয় কোয়ালিফায়ারে দ্বিতীয় সুযোগ পায় রাজস্থান। আহমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটরে বিজয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে ফাইনালের টিকিট জোয়াড় করে নেয় সঞ্জু স্যামসনের দল।












Click it and Unblock the Notifications