IPL: ধোনিকে নিয়ে ভক্তদের ভালোবাসায় আপ্লুত রবি শাস্ত্রী, করলেন বড় মন্তব্য

মহেন্দ্র সিং ধোনির প্রশংসায় পঞ্চমুখ রবি শাস্ত্রী। পঞ্চমবার সিএসকেকে আইপিএল ট্রফি জিতিয়েছেন ধোনি। এমনকি সমর্থকদের জন্য আরও এক বছর আইপিএল খেলার বার্তাও দিয়েছেন এমএসডি। এই প্রেক্ষাপটে ধোনি নিজেকে আইপিএলের সেরা অধিনায়ক হিসাবে প্রতিষ্ঠাও করেছেন। সাফল্যের নিরিখে ছঁয়ে ফেলেছেন রোহিত শর্মাকে। মাহির এই সাফল্যের পরই মুখ খুলেছেন ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী।

সম্প্রচারকারী চ্যানেলে বক্তব্য রাখতে গিয়ে ধোনি প্রসঙ্গে শাস্ত্রী বলেন, 'আইপিএলে ২৫০ ম্যাচ খেলে ফেললেন ধোনি, এটা তাঁর ফিটনেসের প্রতি শ্রদ্ধাঞ্জলী। এই টুর্নামেন্টে ধোনির যা ঐতিহ্য ও পরম্পরা বহন করে চলেছেন তা অন্য কোনও ক্রিকেটারের সঙ্গে তুলনীয় নয়।'

১

একইসঙ্গে শাস্ত্রী উল্লেখ করেছেন, 'গোটা তামিলনাডু ধোনিকে থালা বলে সম্মোধন করে। জন্মসূত্রে ঝাড়খণ্ডের হলেও দক্ষিণ ভারতের ভক্তদের থেকে যে ভালোবাসা ও শ্রদ্ধা মাহি পেয়েছে তা অবিশ্বাস্য।এটাই একজন মহান ক্রিকেটারের অন্যতম বৈশিষ্ট।'

২০২৩ সালের আইপিএল টুর্নামেন্টের শুরু থেকেই হাঁটুর চোট ভোগাচ্ছিল মহেন্দ্র সিং ধোনিকে। গোটা টুর্নামেন্টেই নি-ক্যাপ পরে খেলতে নেমেছিলেন তিনি। প্রতিটা ম্য়াচেই তাঁর বাঁ হাঁটুতে একটা মোটা ব্যান্ডেজ দেখতে পাওয়া যেত।

২

সদ্য সমাপ্ত আইপিএলে ৪১-এর মাহিকে দেখে সহজেই বোঝা গিয়েছিল চোট তাঁকে কতটা সমস্যায় ফেলছে। কিন্ত অসবরের জল্পনাকে আরও একাবার মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন ক্যাপ্টে‌ন কুল। কাপ জিতিয়ে ভক্তদের বার্তা দিয়েছেন আরও একটা মরসুম আইপিএল খেলার।

৩

আইপিএল জয়ের পর মাহি বলেন, "হয়তো অবসর ঘোষণা করার এটাই সেরা সময়। কয়েকমাস ধরে গোটা দেশে যে ভালবাসা পেয়েছি, তা কোনও দিন ভোলার নয়। এখান থেকে ক্রিকেটকে পাকাপাকি বিদায় জানানো সহজ। কিন্তু কঠোর পরিশ্রম করে আইপিএলে ফিরে আসার লড়াইটাই চ্যালেঞ্জের। ভাবার জন্য এখনও ৬-৭ মাস রয়েছে। আমার পক্ষ থেকে এটা সমর্থকদের উপহার।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+