IPL: সাফল্য-ব্যর্থতার সঙ্গে মিশে আছে বিতর্কও, এক নজরে সিএসকের যাত্রা পথ
সাফল্য-ব্যর্থতা-বিতর্ক চেন্নাই সুপার কিংসের নামের সঙ্গে জড়িয়ে গিয়েছে এই শব্দবন্ধ গুলি। ২০০৮ থেকে ২০২৩ আইপিএলের ইতিহাসে পঞ্চমবার ট্রফির গায়ে লেখা হল সিএসকের নাম। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সর্বাধিক আইপিএল জয়ী দল হিসাবে নাম লিখিয়ে ফেলল সিএসকেও।
সোমবার গভীর রাতে বৃষ্টিভেজা মোতেরায় যেন এক রূপকথার কাহিনী লিখলেন আম্বাতি রায়াডু-রবীন্দ্র জাদেজারা। মাঠ হোক মাঠের বাইরে খেলার রিমোট কন্ট্রোল যেন ছিল মাহির হাতেই। আরও একবার ক্যাপ্টেন কুলের হাতেই উঠল আইপিএল ট্রফি, সঙ্গে সিএসকে পেল চ্যাম্পিয়নশিপের স্বাদ।

২০১২, ২০১৩ সালে ফাইনালে উঠলেও ট্রফি জিততে পারেনি।২০১৫ সালেও ফের রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় ধোনি বাহিনীকে।
কিন্তু সাফল্যের সঙ্গে এই দলের সঙ্গে মিশে আছে বিতর্কের দগদগে স্মৃতিও। আইপিএল গড়াপেটা কাণ্ডের সঙ্গে নাম জড়িয়ে যায় সিএসকের। ফলে শাস্তির মুখে পড়তে হয় ধোনির দলকে। ২০১৬ এবং ২০১৭ সালে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসকে আইপিএল থেকে নির্বাসিত করা হয়। ফলে দুই বছর আইপিএলে দেখা যায়নি হলুদ জার্সিধারীদের।

Congratulations to @ChennaiIPL & @msdhoni for being crowned champions of #TATAIPL 2023. My sincere thanks to all our doting fans who braved the rains & returned in large numbers again to witness the final. Indian Cricket grows from strength to strength because of your unflinching… pic.twitter.com/bu2ZudWaMk
— Jay Shah (@JayShah) May 29, 2023
২০২২ সালের আইপিএলে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি চেন্নাই। কিন্তু চলতি মরসুমে ভক্তদের সেই আক্ষেপ মিটিয়ে দিল চেন্নাই। পঞ্চমবারের জন্য আইপিএলের তাজ উঠল ধোনিদের মাথায়। ১৬ বার আইপিএল খেলে ৫বার ট্রফি জিতেছে মুম্বই, সেখানে ১৪ বার খেলেই ধোনিদের নামের পাশেও আইপিএল জয়ের সংখ্যা ৫।













Click it and Unblock the Notifications