IPL Facts: সচিন-বিরাট থেকে পন্থ-বুমরাহ, আইপিএলে একটিই দলের হয়ে খেলেছেন কোন ক্রিকেটাররা?

IPL Facts: আইপিএল শুরু হয়েছে ২০০৮ সাল থেকে। অনেক ক্রিকেটারই একাধিক দলের হয়ে খেলেছেন। পাশাপাশি, এমনও অনেকে আছেন যাঁরা ফ্র্যাঞ্চাইজি বদলের পথে হাঁটেননি।

সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলির মতো তারকারাও রয়েছেন সেই তালিকায়। কিছু বিদেশিও রয়েছেন।

IPL Facts - -

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফ্র্যাঞ্চাইজির নাম বদলালেও এখনও অবধি বিরাট কোহলি বেঙ্গালুরুর দল ছেড়ে অন্য কোথাও যাননি। ২০০৮ সাল থেকে তিনি একই দলে রয়েছেন। এবারও আরসিবি বিরাটকে ধরে রাখবে বলেই খবর।

২০১৩ সালের আইপিএলের আগে জসপ্রীত বুমরাহকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত বুমরাহ এই দলের হয়েই আইপিএল খেলে চলেছেন। সচিন তেন্ডুলকর ৬ মরশুম ধরে মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছেন। ২০১৩ সালে অবসর নেওয়ার পরেও তিনি এই দলের সঙ্গে যুক্ত মেন্টর হিসেবে।

দিল্লি ডেয়ারডেভিলস দলের নাম পরিবর্তন হয়ে হয়েছে দিল্লি ক্যাপিটালস। ২০১৬ সালের আইপিএলের আগে দিল্লির ফ্র্যাঞ্চাইজি দলে নেয় ঋষভ পন্থকে। তারপর তিনি আর দল বদলাননি। এখন দিল্লি ক্যাপিটালসের অধিনায়কও পন্থ।

২০১০ সালের আইপিএলের আগে মুম্বই ইন্ডিয়ান্স নিয়েছিল কায়রন পোলার্ডকে। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৩ মরশুম ধরে খেলার পর ২০২২ সালে আইপিএল থেকে অবসর নেন। পোলার্ডও আইপিএল খেলেছেন একটি দলের হয়েই।

ওয়েস্ট ইন্ডিজে পোলার্ডের আরেক সতীর্থ সুনীল নারিন। ২০১২ সালের আইপিএলের আগে নারিনকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারপর থেকে তিনি এই দলের হয়েই আইপিএল খেলেছেন। অন্য কোথাও যাননি। এমনকী নাইট রাইডার্সের অন্য দলগুলিরও তিনিই প্রধান ভরসা।

শেন ওয়ার্ন আইপিএলে পুরোটাই খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। তাঁর নেতৃত্বে রাজস্থান রয়্যালস ২০০৮ সালে প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন হয়। শ্রীলঙ্কার প্রাক্তনী লাসিথ মালিঙ্গার পুরো আইপিএল কেরিয়ার মুম্বই ইন্ডিয়ান্সেই।

নিউজিল্যান্ডের মিচেল ম্যাকলেনাঘানও আইপিএল পুরোটাই খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। শন মার্শ আইপিএল পুরোটাই খেলেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। ২০০৮ সালে তিনি সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+