IPL: হার্দিকের অধীনে খেলবেন ‘অধিনায়ক’ সূর্য? মুম্বই ইন্ডিয়ান্সের নেতা বদল নিয়ে ফের জল্পনা

টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের সহ অধিনায়ক করা হয়েছিল হার্দিক পাণ্ডিয়াকে। যা নিয়ে বিতর্ক কম হয়নি। কিন্তু নিজের পারফরমেন্স এই সব কিছু প্রমাণ করে দিয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। কিন্তু বিশ্বকাপের পর ভারতীয় টি২০ দলের অধিনায়কত্ব না পাওয়ায় ফের বিতর্কের কেন্দ্রে পাণ্ডিয়া। আগামী দিনে আইপিএলে মুম্বইয়ের নেতৃত্বে তাঁকে দেখা যাবে কিনা সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

এরপর আইপিএলে দল পরিবর্তন করে মুম্বই ইন্ডিয়ান্সে ফেরেন। তাঁর হাতেই দেওয়া হয় নেতৃ্ত্বের দায়িত্ব। কিন্তু আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়ে যেন ভিলেন হয়ে যান। রোহিতের জায়গায় তাঁকে মেনে নিতে পারেননি মুম্বইয়ে একাংশ, ফলে গ্যালারি থেকে বার বার বিদ্রুপ শুনতে হয়েছিল তাঁকে।

IPL

আগামী বছর মুম্বই ইন্ডিয়ান্সের নতুন ক্যাপ্টেন হিসেবে কি সূর্যকুমার যাদবকে দেখা যাবে? সেই সম্ভাবনা কিন্তু প্রবল। এ ক্ষেত্রে রোহিত অঙ্ক খাটবে না। রোহিতের বয়স হচ্ছে ধরে নিয়েই হার্দিককে ক্য়াপ্টেন করা হয়েছিল। মনে করা হচ্ছে ভারতীয় টি২০ দলের অধিনায়কত্ব না হার্দিককে মুম্বইয়ের ক্যাপ্টেন দেখার সম্ভাবনা ক্ষীণ। যদি না সূর্য মুম্বই ছেড়ে অন্য দলে যান। সে সম্ভাবনা নেই বলেই ধরে নিচ্ছে ক্রিকেট মহল।

ভারতীয় দলের অধিনায়ক সূর্য, তাঁকে খেলতে হবে হার্দিকের অধীনে, এটা নিয়ে একটা বিতর্ক ফের হতে পারে। তবে সব কিছুই নির্ভর করছে মেগা নিলাম পর্বের উপরই, কারণ নিলামে সব দলেই অদল বদল হবে।

আইপিএলে শুরুর দিকে মুম্বই ইন্ডিয়ান্স দল স্টেডিয়ামে খেলতে না পারলেই হার্দিকের বিরুদ্ধে স্লোগান উঠতো। কটাক্ষ উড়ে আসত গ্যালারির বিভিন্ন প্রান্ত থেকে। দল খারাপ খেললে তাঁকে সমালোচনায় জেরবার করে ফেলা হত।

টি২০ ক্রিকেটে সহ-অধিনায়ক ছিলেন হার্দিক পাণ্ডিয়া। কিন্তু গম্ভীর কোচ হওয়ার পর সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল হার্দিককে। রোহিত অবসর নেওয়ায় হার্দিককে নয় নয়া অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। সহ-অধিনায়ক শুভমান‌ গিল। সূর্য এর আগে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ ক্রিকেটে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

শেষ ছয় মাস ধরে তাঁর জীবনে চলছিল একটা ঝড়। ব্যক্তিগত হোক বা পেশাদার, একেবারেই কোণঠাসা হয়ে পড়েছিলেন, মনে হয়েছিল টি২০ বিশ্বকাপ জিতেই চাপের প্রেসার কুকার থেকে বেরিয়ে এসেছেন পাণ্ডিয়া। কিন্তু ফের তাঁকে নিয়ে বিতর্ক শুরু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+