IPL:খড়্গপুর থেকে ফুটবল, ইডেনে নেমেই ধোনির মুখে বং কানেকশন

ইডেনে খেলতে নেমে আবেগে ভাসলেন মহেন্দ্র সিং ধোনি। শনিবার থেকেই ধোনি জ্বরে কাঁপছে মহানগর। নীল সাদা শহরে শুধুই হলুদের দাদাগিরি। হবে নাই বা কেন চার বছর পর মহেন্দ্র সিং ধোনি খেলতে নামলেন ইডেনের সবুজ গালিচায়। গত কয়েকদিন ধরেই মাহি ম্যানিয়ায় আক্রান্ত গোটা তিলোত্তমা।

ইডেনের বেশিরভাগ গ্যালারি আজ শুধুই হলুদ জার্সিধারীদের দখলে। একঝলককে দেখলে ভুল হতেই পারে এটা কেকেআর নাকি সিএসকের ঘরের মাঠ।ধোনির টানে ক্রিকেটের নন্দনকাননের গ্যালারি কানায় কানায় পূর্ণ।

ms

শুধু তাই নয় , গোষ্ঠ পাল সরণি থেকে থেকে ময়দানের প্রতিটি প্রান্ত রবিবাসরীয় বিকেল থেকে ধোনি ভক্তদের দখলে। কলকাতায় এমন উচ্ছ্বাস উদ্দীপনার ছবি দেখে কিছুটা নস্ট্যালজিক হয়ে পড়লেন প্রাক্তন ভারত অধিনায়কও।


ইডেনের ঘাসে পা দিয়েই মাহি যেন ফিরে গেলেন অতীত দিনের স্মৃতিতে। কলকাতার আর বাংলা ধোনির জীবনের সঙ্গে প্রবলভাবে জড়িয়ে আছে। পাশের রাজ্যের ক্রিকেটার হওয়ায় মাহির সঙ্গে কলকাতার সম্পর্ক ছোটবেলা থেকেই।


বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক জীবনে একটা সময় খড়্গপুরে রেলের টিকিট পরীক্ষকের কাজও করেছেন।তার উপর তিনি আবার কলকাতার জামাই। তাই ধোনির বং কানেকশন বেশ শক্তিশালী।


ইডেনের সামনে রাস্তায় চেন্নাই সুপার কিংসের পতাকা হাতে, ধোনির জার্সি, ছবি হাতে মাহি ফ্যানেদের উপচে পড়া ভিড়।বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কে ঘিরে এই উন্মাদনা নতুন নয়। অতীতে এক মহিলা ভক্ত তাঁকে ইডেনের মূল প্রবেশদ্বারের সামনে জড়িয়ে ধরেছিল।

কেকেআরের বিরুদ্ধে খেলতে নামার আগেই সেইসব প্রসঙ্গই তুলে আনলেন সিএসকে অধিনায়ক। ধোনির কথায়, 'এখানে আমি অনেক ক্রিকেট খেলেছি। শুধু সিনিয়র দলের হয়ে নয়। অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৯ দলের হয়েও এই মাঠে খেলে গিয়েছি। এখান থেকে দু ঘন্টা দূরে খড়গপুরে আমি কাজ করেছি। তাই জীবনে অনেকটা সময় আমি এই রাজ্যে কাটিয়েছি।'

ms

শুধু ক্রিকেট নয় ময়দানে দাঁড়িয়ে ধোনির মুখে উঠে এলো ফুটবলের কথাও। মাহির ফুটবলের প্রতি প্রেম কোনও অংশে কম নয়। এই প্রসঙ্গ তিনি বলেন, 'ক্রিকেট খেলার পাশাপাশি আমি ফুটবলও খেলেছি। এই সবের জন্যেই হয়ত এখানকার মানুষের থেকে এত ভালোবাসা পাচ্ছি।'

ms

এ বারই হয়তো শেষ বার ইডেন গার্ডেন্সে দেখা যেতে চলেছে ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনিকে। কয়েক দিন আগে ধোনি নিজেই জানিয়েছেন যে কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন। আর কত দিন খেলবেন কেউ জানে না। তাই রবিবারের সন্ধ্যায় তিলোত্তমাও উজার করে দিল মাহিকে তাদের ভালোবাসা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+