IPL: ব্যাট ছেড়ে বন্দুক হাতে ধোনি! ভিন্ন মুডে ক্যাপ্টেন কুল, দেখুন ভিডিও
মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে অফের পথে কিছুটা এগিয়ে গিয়েছে চেন্নাই সুপার সুপার কিংস। চিপকে মুম্বই ইন্ডিয়ান্স কে দুরমুশ করার পর আগামী বুধবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তার আগে বেশ কিছুদিন বিরতি সিএসকের। মাঝের এই সময়টাই দারুন উপভোগ করলেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা।
মাঝের এই বিরতিতে দলের সদস্যদের সঙ্গে করে ইন্ডোর গেমে মেতে উঠল কিংসের দলপতি ধোনি। সিএসকের শিবিরের অন্দরের যে ছবি উঠে এসেছে তা চমকে দেওয়ার মতো। ব্যাট-দাস্তানা ছেড়ে একেবারে হাতে বন্দুক তুলে নিলেন ধোনি। না আসল নয়, ভিডিও গেমের খেলায় সতীর্থের সঙ্গে বন্দুক হাতে মেতে উঠলেন চেন্নাই অধিনায়ক।

“How much for the gun, Thala?” #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/6QPXDs4ID1
— Chennai Super Kings (@ChennaiIPL) May 8, 2023
তবে চেন্নাই শিবিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে মাহি ছাড়াও রয়েছেন আরও একজন। তিনি মাথিশা পাথিরানা। শ্রীলঙ্কান এই ক্রিকেটার ইতিমধ্যেই বেবি মালিঙ্গা নামে পরিচিত হয়েছেন আইপিএলে।
এখনো একদিনের ও টেস্ট ক্রিকেটেও পা রাখেননি।
Some Gaming before Jamming together for the Team dinner at Kings arena! 🕹️🎮#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/EWNhmkkv4g
— Chennai Super Kings (@ChennaiIPL) May 8, 2023
তবে চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পাথিরানাকে লাল বলের ক্রিকেটের ধারেকাছেও না যাওয়ার পরামর্শ দিয়েছেন । এমনকি তাঁকে একদিনের ম্যাচও কম খেলতে বলেছেন মাহি। পাথিরানাকে নিয়ে কথা বলতে গিয়ে তাঁকে টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন ধোনি।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications