IPL: দলের বেহাল পারফরম্যান্স, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন কোচ রিকি পন্টিং
আইপিএল সব থেকে হতাশাজনক পারফরম্যান্স করেছে দিল্লি ক্যাপিটালস। ১১টি ম্যাচ খেলে সাতটিতে হার, জয় মাত্র ৪টি ম্যাচে। সুতরাং, টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে ক্যাপিটালসের। বাকি তিনটি ম্যাচ এখন শুধুই নিয়ম রক্ষার। প্লে অফের উঠার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। শনিবার নিয়মরক্ষার ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামবে ওয়ার্নার ব্রিগেড।
এই পরিস্থিতিতে দলের খারাপ পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন কোচ রিকি পন্টিং। সৌরভের সঙ্গে সংঘাতের জল্পনা উড়িয়ে সাফাই দিলেন নিজের যুক্তিতে।

দিল্লি দলের কোচ রিকি পন্টিং, ক্রিকেটীয় শীর্ষপদে সৌরভ গঙ্গোপাধ্যায়, সাপোর্ট স্টাফ হিসাবে ছিলেন অজিত আগারকার, শেন ওয়াটশন, জয়দীপ মুখোপাধ্যায়রা। প্রশ্ন উঠছে তারকা খচিত থিঙ্ক ট্যাঙ্ক থাকার পরও কেন এমন ভরাভুবি দল ওয়ার্নার-অক্ষর প্যাটেলদের।তাহলে কী দিল্লি দলের অন্দরে ছিল সৌরভ পন্টিং সংঘাত?
দিল্লি দলের সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি সাক্ষাতকারে পন্টিং বলেন, 'আমার আর সৌরভের মধ্যে সম্পর্ক দারুণ, আমরা দিল্লি দলকে নিয়ে বড় স্বপ্ন দেখেছিলাম। দিল্লি দলকে সাফল্য দিতে আমাদের একসঙ্গে যতটা কাজ করার ততটাই করেছিলাম।দলের জন্য কাজ করার ক্ষেত্রে সঙ্গী ভালো হওয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

Sound 🔛 for the caption 😉#YehHaiNayiDilli #IPL2023 #DCOnThePitch @PhilSalt1 pic.twitter.com/1HhxV4stfA
— Delhi Capitals (@DelhiCapitals) May 12, 2023
এই দিল্লি দলের নিউক্লিয়াস ছিলেন ঋষভ পন্থ। কিন্তু গাড়ি দুর্ঘটনার জেরে এবার আইপিএল থেকে ছিটকে যান পন্থ। যা দিল্লির কাছে বড় ধাক্কা। তবে শুধু পন্থের অনুপস্থিতি নয় একইসঙ্গে দলের বিদেশি ক্রিকেটারদের ঠিক মতো না পাওয়ার জন্যই যে ফল খারাপ হয়েছে তা মানছেন পন্টিং।
The coach speaks about Rishabh 🥹
— Delhi Capitals (@DelhiCapitals) May 11, 2023
The #DCPodcast is 🔙 with its 2⃣nd episode and it's time we hear from the one & only, Ricky Ponting 💙
🎧 to the full episode on Spotify 👉🏻 https://t.co/iGYw5i1Aqn#YehHaiNayiDilli #IPL2022 #DCOriginals | @RickyPonting pic.twitter.com/LCGtBZlKL9
দিল্লি কোচের বক্তব্য, 'আইপিএলের সব দল বিদেশি ক্রিকেটারদের নেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্ব দেয়, আমরাও একই পদ্ধতি অনুসরণ করেছিলাম। কোনও ক্রিকেটারকে কত দিনের জন্য পাওয়া যাবে সেই হিসেব কষে দলে বিদেশি নির্বাচন হয়েছিল। অনরিখ নরিকয়াকে শুরুর দিকে আমরা পাইনি। মিচেল মার্শ দু'টি ম্যাচ খেলে বিয়ে করতে চলে গেল। এ সব কারণে বার বার আমাদের দলে পরিবর্তন করতে হয়েছে।'

আগামী মরসুমে যে সাপোর্ট স্টাফের সংখ্যা কমবে তার আভাস আগেই দিয়েছে দিল্লি টিম ম্যানেজমেন্ট। সৌরভ-পন্টিং জুটিকে দিল্লির ডাগ আউটে দেখা যাবে কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে।












Click it and Unblock the Notifications