IPL:কনওয়ের অর্ধশতরান, হায়দরাবাদকে সহজেই হারাল সিএসকে
আইপিএলের দক্ষিণী ডার্বিতে বাজিমাত চেন্নাই সুপার কিংসের। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখল ধোনির দল। নামেই দক্ষিণী ডার্বি। কিন্তু শুক্রবার ম্যাচ হলো একেবারে একমুখী। ব্যাটিং,বোলিং,ফিল্ডিং তিন বিভাগে হায়দরাবাদকে টেক্কা দিয়ে গেল সিএসকে।
হায়দরাবাদের বিরুদ্ধে সিএসকে জিতল ৭ উইকেটে। টসে জিতে বল করা সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টস জিতে তিনি জানিয়ে দিয়েছিলেন, এই পিচে রান তাড়া করাটা অনেক বেশি সহজ।' তাঁর অনুমান যে কতটা সত্যি তা ম্যাচের শেষেই প্রমাণিত হলো।

চেন্নাই বোলাররা একেবারে সাধারণ মানে নামিয়ে আনলেন মায়াঙ্ক আগরওয়াল, মার্করামদের। সানরাইজার্সের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করলেন অভিষেক শর্মা। ছন্দ পেয়ে গিয়েও দলকে বড় রানের দিশা দেখাতে পারলেন না অভিষেক শর্মা।এই মরশুমে প্রথম সেঞ্চুরি করা হ্যারি ব্রুক ১৮ রান করে আকাশ সিংয়ের হাতে ক্যাচ আউট হন। ৪ ওভারে ২২ রান খরচ করে তিন উইকেট নিলেন জাদেজা।

জবাবে ব্যাট করতে নেবে শুরু থেকেই জমাট ওপেনিং দুটি গড়েন ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে জুটি। তাঁদের ওপেনিং জুটি জয়ের ভিত করে দেয় চেন্নাইয়ের। উমরাম মালিক, ভুবনেশ্বর কুমারদের বিরুদ্ধে অবলীলায় ব্যাট করে গেলেন এই দুই সিএসকে ওপেনার। ওপেনিং জুটিতে উঠল ৮৭ রান।
Deceived and How!
— IndianPremierLeague (@IPL) April 21, 2023
A beaut of a delivery THAT by Mayank Markande 🔥
Follow the match ▶️ https://t.co/0NT6FhLKg8#TATAIPL | #CSKvSRH pic.twitter.com/bgvGctoeCN
তবে ৩৫ রান করে রান আউট হয়ে সাজঘরে ফিরলেন ঋতুরাজ। অর্ধশতরান করলেন কনওয়ে। প্রথম উইকটের পতনের পর ব্যাট করতে আসেন অজিঙ্কা রাহানে। ওপেনিং জুটিতে বড় রান হওয়ায় অনেকটাই চাপমুক্ত হয়ে খেলতে থাকেন মিডল অর্ডারের ব্যাটসম্যানরা।

এই ম্যাচে রান পেলেন না রাহানে।এরপর ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যাট করতে আসনে আম্বাতি রায়ডু। কিন্তু তিনি ব্যর্থ হলেন। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ধোনির দল।৫৭ বলে ৭৭ রানের দুরন্ত ইনিংস খেললেন কনওয়ে। হায়দরাবাদের বোলারদের হয়ে কেউই দাগ কাটতে পারলে না।
ICYMI!
— IndianPremierLeague (@IPL) April 21, 2023
4⃣4⃣6⃣4⃣4⃣
Devon Conway smacked 22 runs in some style off Marco Jansen's over inside the powerplay 🔥
WATCH 🎥 #TATAIPL | #CSKvSRH https://t.co/34mqOBrFmj pic.twitter.com/3UZYSSyoR9
স্কোর বোর্ডে ছিল অল্প রানের পুঁজি। তাই বিরাট চ্যালেঞ্জ নিয়েই ধোনির দলের বিরুদ্ধে বল করতে নেমেছিলেন হায়দরাবাদের বোলাররা। এই ম্যাচে সাত জন বোলারকে বল করালেন অধিনায়ক মার্করাম। কিন্তু কেউই সফল হলেন না। আসলে টস হেরেই যেন ম্যাচটা হেরে গিয়েছিল হায়দরাবাদ। গোটা ম্যাচে তাদের দেখা গেল না লড়াইয়ের মরিয়া প্রয়াস।
৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলে তিন নম্বরে থাকল ধোনির দল। অন্যদিকে ৯ নম্বর জায়গাতেই থাকল সানরাইজার্স। হায়দরাবাদকে হেলায় হারিয়ে কলকাতায় খেলতে আসছে চেন্নাই সুপার কিংস।












Click it and Unblock the Notifications