IPL: দিল্লির বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত সিএসকের
আইপিএলে আজ মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। চেন্নাইয়ে চিপক স্টেডিয়ামে চলতি মরসুমে প্রথমবার মুখোমুখি হতে চলেছে এই দুই দল। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন সিএসকে অধিনায়ক ধোনি।
টসে জেতার পর ধোনি বলেন, 'উইকেট অত্যন্ত শুকনো দেখাচ্ছে, পরের দিকে আরও স্লো হয়ে যাবে।’ অন্যদিকে দিল্লি দলের প্রথম একাদশে এলেন ললিত যাদব।

কিন্তু শেষ পাঁচটির মধ্যে চারটি ম্যাচ জিতেছেন অক্ষর প্যাটেলরা। কিন্তু লিগের লাস্ট বয় তারাই। একটা অঘটন ঘটলেই এবারের মতো আইপিএল অভিযান সমাপ্ত হয়ে যাবে দাদার দলের। তাই গ্রুপ লিগের প্রতিটি ম্যাচই এখন দিল্লির কাছে নক আউট। শেষ দুটি ম্যাচে জয় পাওয়ায় কিছুটা অক্সিজেন পেয়েছে দিল্লি ব্রিগেড। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগে সবার শেষে ওয়ার্নাররা।
A look at the Playing XIs of the two sides 👌🏻👌🏻
— IndianPremierLeague (@IPL) May 10, 2023
Follow the match ▶️ https://t.co/soUtpXQjCX #TATAIPL | #CSKvDC pic.twitter.com/nXbdEXvWPJ
গত ম্যাচে দিল্লি হারিয়েছে কোহলির আরসিবি'কে। ফিল সল্ট ওপেনার হিসেবে ভরসা জোগাচ্ছেন। ছন্দে আছেন ওয়ার্নারও। এই ম্যাচেও দিল্লি পাবে না আনরিখ নরকিয়াকে। পারিবারিক কারণে দেশে ফিরে গিয়েছেন প্রোটিয়া এই বোলার। তাই দিল্লির বোলিং লাইন আপ বেশ দুর্বল। তবে ধোনিদের বিরুদ্ধে কুলদীপ-অক্ষর জুটিই বড় ভরসা দাদার দলের।
Coming up next ⏳
— IndianPremierLeague (@IPL) May 10, 2023
📍Chennai
Match 5️⃣5️⃣@ChennaiIPL 🆚 @DelhiCapitals #TATAIPL | #CSKvDC pic.twitter.com/jNz0caJ0Ol
১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগে দুই নম্বরে রয়েছে ধোনিরা। এই ম্যাচ জিতলেই প্লে অফের পথ আরও কিছুটা পরিষ্কার হয়ে যাবে চেন্নাইয়ের। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই দারুণ ভারসাম্য রয়েছে সিএসকে দলের। ওপেনার ঋতুরাজ গায়কোয়াড, ডেভন কনওয়ে বড় রানে ভিতটা গড়ে দিচ্ছেন সহজেই। ফলে পরের দিকে শিবম দুবে, অজিঙ্কা রাহানেদের কাজটা সহজ হয়ে যাচ্ছে।


এই ম্যাচে রয়েছে আরও একটি আর্কষনীয় উপাদান। ধোনি বনাম দাদার লড়াই। দিল্লি দলের থিঙ্ক ট্যাঙ্কের অন্যতম সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়, অন্যদিকে ধোনি আবার সিএসকের মূল পরিচালক। ফলে দুই প্রাক্তন ভারত অধিনায়ক এই ম্যাচের অন্যতম ইউএসপি।
🚨 Toss Update 🚨@ChennaiIPL win the toss and elect to bat first against @DelhiCapitals.
— IndianPremierLeague (@IPL) May 10, 2023
Follow the match ▶️ https://t.co/soUtpXQjCX #TATAIPL | #CSKvDC pic.twitter.com/pdB9vcbOuu
চেন্নাই সুপার কিংস- ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্ক রাহানে, মঈন আলি, আম্বাতি রায়াডু, শিবম দুবে,রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক চাহার, মাহিশ থিকশানা,, তুষার দেশপাণ্ডে।
দিল্লি ক্যাপিটালস- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটকিপার), মিচেল মার্শ, রাইলি রুসো, আমন খান, অক্ষর প্যাটেল, ললিত যাদব, কুলদীপ যাদব, রিপল প্যাটেল, ইশান্ত শর্মা, খলিল আহমেদ।












Click it and Unblock the Notifications