IPL: সতীর্থদের মাঠে আরও মনোযোগী হওয়ার কড়া বার্তা দিলেন ধোনি
দলের ক্রিকেটারদের আবারও সাবধানী বার্তা দিলেন মহেন্দ্র সিং ধোনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টস জয়ের পর চেন্নাই ক্রিকেটারদের সতর্কতার সুর শুনিয়ে রাখলেন সিএসকে অধিনায়ক। এর আগেও আইপিএলের শুরুতে সতীর্থদের জন্য কঠোর বার্তা শুনিয়েছিলেন মাহি, তবে শনিবার মুম্বই ম্যাচ শুরুর আগে আবারও কড়া সুর ধোনির গলায়।
ধোনি তাঁর সতীর্থদের মাঠে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জেতার পর চেন্নাই সুপার কিংস অধিনায়ক বলেন, 'মাঠের মধ্যে চেন্নাই সুপার কিংসের সতীর্থদের আরও বেশি মনোযোগী হতে হবে।আমরা প্রতি ম্যাচেই উন্নতি করছি কিন্তু কিছুক্ষেত্রে খামতি থেকে যাচ্ছে।সিএসকে ক্রিকেটাররা পেশাদার হতে চায় এবং প্রতি মুহুর্তে শিখতে চায়।'

এদিকে ভারতীয় দলের পরবর্তী কোচ হিসাবে ধোনিকেই বাছলেন সুনীল গাভাসকর। প্রাক্তন ভারত অধিনায়ক খুব স্পষ্টভাবে জানিয়েছেন, 'পরবর্তী সময়ে ধোনি ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিতে পারে। এটাই হওয়া উচিত। অবসরের পর কিছু দিন বিশ্রাম নেওয়া জরুরি।'

ভারতীয় দল থেকে ধোনি অবসর নেন ২০২০ সালে। তিনি শেষ বার ভারতের জার্সিতে খেলতে নেমেছিলেন ২০১৯ সালের বিশ্বকাপে। তার পর থেকে শুধুই আইপিএলে দেখা যায় ধোনিকে। চলতি আইপিএলের পর কী ধোনি অবসর নেবেন তা নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা।













Click it and Unblock the Notifications