IPL: ম্যাচ শুরুর আগে ধোনির নামে স্লোগানে মুখরিত মোতেরা, বিশেষ বার্তা দিলেন সিএসকে কোচ

চিপক থেকে মোতেরা, শুধু মাঠ পাল্টে যায়। কিন্তু গ্যালারির স্লোগানটা একই থেকে যায়। চলতি আইপিএলে ভারতের যে শহরেই ম্যাচ খেলতে গিয়েছেন মাহিকে ঘিরে আবেগ উথলে উঠেছে। ঘরের দলকে নয় গ্যালারি সরব হয়েছে মাহি বন্দনায়। ব্যতিক্রম হল না রবিবাসরীয় বৃষ্টিভেজা মোতেরাতেও। ম্যাচ শুরুর আগে গ্যালারিতে ধোনি এবং সিএসকের নামে গর্জন উঠল।

মোতেরা স্টেডিয়াম যেভাবে ধোনি এবং সিএসকের নামে মুখরিত হয়েছিল তাতে ভুল হতেই পারে শহরটার নাম চেন্নাই নাকি আহমেদাবাদ। বৃষ্টিতে নির্ধারিত সময়ে শুরু হয়নি চেন্নাই বনাম গুজরাতের মেগা ফাইনাল ম্যাচ। কিন্তু দর্শকদের আগ্রহে কোনও ভাটা পড়েনি। বৃষ্টির মধ্যেই স্টেডিয়াম দর্শকদের মধ্যে শুরু হয় ধোনি ধোনি চিৎকার।

১

দেশজুড়ে যেভাবে সমর্থন পেয়েছেন তারজন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়ে টুইট করেন সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং। টুইটারে তিনি লেখেন, 'ফাইনালের আগে বেশি সময় বাকি নেই, এটাই সঠিক সময় ধন্যবাদ জানানোর। গোটা মরসুমে যেভাবে সমর্থন পেয়েছি তারজন্য সকলকে ধন্যবাদ।'


একইসঙ্গে ফ্লেমিং উল্লেখ করেছেন, 'আমরা সবাই জানি যে আমাদের অধিনায়ককে সবাই কতটা ভালোবাসে। তারজন্য গোটা মাঠ হলুদ জার্সি পড়ে যেভাবে আমাদের সমর্থন করেছেন, তা এক কথায় অনবদ্য।'

২

ম্যাচের আগে সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে ঘোষণা করা হয কোন মাঠে ধোনির গর্জন বেশি ছিল। প্লে অফের প্রথম ম্যাচে গুজরাতের বিরুদ্ধে চেন্নাইয়ের মাঠে "ধোনি, ধোনি" চিৎকারে ভরে গিয়েছিল চিপক। শব্দের পরিমাপ ১২০ ডেসিবল।চিপকে ১০ মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলেছিলেন ধোনিরা। সেই ম্যাচেও শব্দের পরিমাপ ছিল ১২০ ডেসিবল। সব থেকে বেশি চিৎকার হয়েছে এই দু'টি ম্যাচেই। তৃতীয় স্থানে রয়েছে লখনউয়ের স্টেডিয়াম।


বয়স ৪০ পেরিয়ে গিয়েছে, চোট আঘাতের সমস্যায় জর্জরিত মহেন্দ্র সিং ধোনি। আগের মতো ফর্ম নেই নেই। কিন্তু মনের জোর এবং মস্তিষ্ককে পুঁজি করেই মাঠে লড়ে যাচ্ছেন ধোনি। আন্তজার্তিক ক্রিকেট থেকে আগেই বিদায় নিয়েছেন, ২২ গজের সঙ্গে ধোনির সম্পর্ক এখন হলুদ জার্সির সুতোয় বাধা। রবিবার রাতের পর সেই সুতোও কী ছিঁড়তে চলেছে?

৪

রবিবার সকালেই ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ধোনিকে নিয়ে একটি বিশেষ ভিডিও পোস্ট করা হয়েছে। এই ভিডিও জুড়ে শুধুই ধোনি আবেগ।
চলতি আইপিএলের শুরু থেকেই ধোনির অবসর নিয়ে জল্পনা তৈরি হয়। রবিবাসরীয় সমাপ্তির আগে সেই গুঞ্জন কয়েকগুণ বেড়েছে। যা মাহি আবেগকে ঘণীভূত করেছে। তবে আবেগ-জল্পনাকে সরিয়ে রেখে ধোনি ভক্তরা তাঁর হাতে পঞ্চমবারের জন্য আইপিএল ট্রফিটা দেখতে চাইছেন। মাহির ক্রিকেটীয় সমাপ্তি এর থেকে ভালো হতেই পারে না।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+