(ছবি) মহাসঙ্কট : চ্যাম্পিয়ন্স লিগের পর এবার বন্ধ হতে পারে আইপিএলও!
চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ বন্ধের খবর বুধবারই বিবৃতি দিয়ে প্রকাশ করেছে বিসিসিআই। এবার বড়সড় প্রশ্নচিহ্নের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড পরিচালিত আইপিএলের ভবিষ্যতও।
দুদিন আগেই গড়াপেটা কেলেঙ্কারির জেরে দু'বছরের জন্য সাসপেন্ড হতে হয়েছে আইপিএলের দল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে। আর সেটাই বড় প্রশ্নচিহ্নের মুখে এনে দাঁড় করিয়েছে আইপিএলের ভবিষ্যতকে।
ব্রডকাস্টারদের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি হয়েছে ৮টি দলের জন্য মোট ৬০ ম্যাচ। ফলে যে করেই হোক আগামী বছরের আগে দুটি দল জোগাড় করতেই হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। আর তা না হলে বন্ধ হয়ে যেতে পারে ক্রিকেটের সবচেয়ে গ্ল্যামারাস লিগ আইপিএল। ঠিক কী কী কারণে সঙ্কটে আইপিএলের ভবিষ্যত এবং তা থেকে বেরিয়ে আসার উপায়টাই বা কি, তা জেনে নিন নিচের স্লাইড থেকে।

মহাসঙ্কটে আইপিএলের ভবিষ্যত
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আরএম লোধার নির্দেশ অনুযায়ী ক্রিকেটকে কলুষিত করার জন্য আজীবন নির্বাসিত করা হয়েছে চেন্নাই সুপার কিংসের 'টিম প্রিন্সিপাল' গুরুনাথ মাইয়াপ্পন ও রাজস্থান রয়্যালস দলের মালিক রাজ কুন্দ্রাকে।

মহাসঙ্কটে আইপিএলের ভবিষ্যত
তবে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে যখন বিচারপতি লোধা আইপিএলের দুটি বড় দল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে দু'বছরের জন্য সাসপেন্ড ঘোষণা করেন।

মহাসঙ্কটে আইপিএলের ভবিষ্যত
সুপ্রিমকোর্টের আদেশের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের স্ট্যান্ড কি হবে তা নিয়ে যখন চারিদিকে আলোচনা শুরু হয়, তখনই বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়া জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে বিসিসিআই।

মহাসঙ্কটে আইপিএলের ভবিষ্যত
তবে এরপরই বিসিসিআই আধিকারিকরা আইপিএলের ভবিষ্যত ঠিক করতে বৈঠকে বসেন। আগামী রবিবারও ফের বৈঠকে বসার কথা রয়েছে বিসিসিআই কর্তাদের।

মহাসঙ্কটে আইপিএলের ভবিষ্যত
এদিন বিসিসিআই কর্তা রাজীব শুক্লা স্পষ্ট করে দিয়েছেন যে, আটটি দল নিয়েই আইপিএল অনুষ্টিত হবে আগামী বছর।

মহাসঙ্কটে আইপিএলের ভবিষ্যত
তাহলে আর দুটি দলকে কোথা থেকে জোগাড় করবে আইপিএল কমিটি? এজন্য যথেষ্ট সমস্যায় রয়েছেন কর্তারা।

মহাসঙ্কটে আইপিএলের ভবিষ্যত
কারণ অতীতে আইপিএল থেকে বহিঃস্কৃত দুটি দল কেরালা টাস্কার্স ও পুনে ওয়ারিয়র্সকে নতুন করে ফেরানো যাবে না।

মহাসঙ্কটে আইপিএলের ভবিষ্যত
পুনে ও কোচি দলকে ফেরানোর আইনি কোনও রাস্তাও খোলা নেই ভারতীয় বোর্ডের সামনে।

মহাসঙ্কটে আইপিএলের ভবিষ্যত
অন্যদিকে চেন্নাই ও রাজস্থান দলকে বাদ দিয়ে নতুন কোনও দলকে নিলেও শেষে সমস্যা বাড়বে বই কমবে না বিসিসিআইয়ের। কারণ জানা গিয়েছে, এখন নতুন দুটি দল নিয়ে টুর্নামেন্ট শুরু হলেও দু'বছর বাদে যখন চেন্নাই ও রাজস্থানের সাসপেনশন শেষ হয়ে যাবে তখন এদেরকেও দলের তালিকায় শামিল করতে হবে এবং তাহলে দলের সংখ্যা গিয়ে দাঁড়াবে ১০-এ। ৮-টির বেশি দল নিয়ে আইপিএল চালানোও কার্যত অসম্ভব।

মহাসঙ্কটে আইপিএলের ভবিষ্যত
এখন তাহলে উপায় কী? বিসিসিআই সূত্রে খবর, চেন্নাই ও রাজস্থান দলদুটিকে নিজের দায়িত্বে নিয়ে খেলাতে পারে বিসিসিআই। এক্ষেত্রে যেহেতু আইপিএলের দায়িত্বই ভারতীয় বোর্ডের হাতে রয়েছে সেহেতু 'কনফ্লিক্ট অব ইন্টারেস্ট' বা আইনি জটিলতাও সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে।

মহাসঙ্কটে আইপিএলের ভবিষ্যত
তবে গোটা বিষয়টাকেই প্রকাশ্য়ে আনার আগে নিজেদের পরিচালন সমিতিতে ও আইনজ্ঞদের সঙ্গে আলোচনা সেরে নিচ্ছেন বোর্ড কর্তারা। সবদিক ঠিক থাকলে একমাত্র এভাবেই বাঁচতে পারে আইপিএল।












Click it and Unblock the Notifications