IPL 2024: লোকসভা ভোটের বছরে দেশের মাটিতেই হবে আইপিএল? কবে শুরু হবে টুর্নামেন্ট? রইল বিরাট আপডেট
লোকসভা ভোটের বছরে কবে শুরু হবে আইপিএল? তা নিয়ে চলছে জোর জল্পনা। একদিকে লোকসভা ভোট অন্যদিকে আবার টি২০ বিশ্বকাপ। এই দুইয়ের মাঝে আইপিএলস ভারতের মাটিতে সফলভাবে নিদিষ্ট সময়ের মধ্যে আয়োজন করাই বড় চ্যালেঞ্জ বিসিসিআইয়ের কাছে। কবে শুরু হবে আইপিএল? তা নিয়ে পাওয়া গেল বিরাট আপডেট।
আইপিএল শুরু হতে পারে মার্চ মাসে। লোকসভা ভোট হওয়ার কথা এপ্রিল মাসে। বিসিসিআই ভাবছে, যে রাজ্যগুলিতে ভোট হবে না, সেখানেই ম্যাচ হতে পারে। ঠিক সেইভাবেই সূচি বানানো হতে পারে। এখনও পর্যন্ত বিভিন্ন সূত্রের যা খবর, দেশে সাধারণ নির্বাচন হবে সাত দফায়, ভোটের দিন তো বটেই, আগের ও পরেরদিনও ম্যাচ করা যাবে না।

লোকসভা ভোটের জন্য পিছিয়ে যেতে পারে আইপিএল। এমনই আন্দাজ করেছিলেন অনেকে। কেউ কেউ তো ভেবেছিলেন, এবার আইপিএল হবে বিদেশে।ভারতীয় ক্রিকেট বোর্ড এবারের আইপিএল শুরুর দিনক্ষণ ঠিক করে ফেলেছে বলে খবর। বিশ্বকাপের জন্য আইপিএল এবার এগিয়ে আসছে।
আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, 'আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছি। একটা জিনিস পরিষ্কার, ভারতের মাটিতেই হবে পুরো আইপিএল। নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের জন্য অপেক্ষা করে রয়েছি আমরা। সেই মতো আমরা ঠিক করে নেব সব কিছু। নির্বাচনের সময় ও সূচি অনুসারের বিভিন্ন রাজ্যকে ম্যাচে আয়োজনের বেছে নেওয়া হবে।
বিসিসিআই ২০২৪ সালের সময়সূচী চূড়ান্ত করার জন্য লোকসভা নির্বাচন তারিখগুলি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২২ মার্চ শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও বিসিসিআই সময়সূচী নিয়ে নীরবতা পালন করেছে।
ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) সর্বশেষ আপডেট অনুসারে, এপ্রিলের মাঝামাঝি সাধারণ নির্বাচন শুরু হতে পারে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক ১৬ এপ্রিল একটি অস্থায়ী তারিখ সহ একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছেন যার মাধ্যমে তারা সবকিছু প্রস্তুত করার পরিকল্পনা করেছেন।
মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এ বার আইপিএলের সূচি তৈরি করেছে বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১ জুন। তা-ও আবার বিশ্বের পশ্চিম প্রান্ত ওয়েস্ট ইন্ডিজ়, আমেরিকায়। প্রায় সব দেশের অধিকাংশ ক্রিকেটারই আইপিএল খেলে সরাসরি বিশ্বকাপ খেলতে যাবেন।












Click it and Unblock the Notifications