IPL: গ্রিনের চোটে উদ্বেগে অজিরা, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সুবিধা পেতে পারে ভারত
ভারত অস্ট্রেলিয়াকে বিপদে ফেলেই আইপিএল থেকে বিদায় নিল মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্সের শেষ ম্যাচে চোট পেলেন ঈশান কিষান, ক্যামেরন গ্রিন। মুম্বইয়ের অভিযান শেষ হয়ে গেলেও এই চোটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে চিন্তা বাড়ল ভারত ও অস্ট্রেলিয়ার জন্য। ঈশান কিষানের চোট যেমন চিন্তা বাড়াচ্ছে টিম ইন্ডিয়ার, তেমনই ক্যামেরন গ্রিনকে নিয়ে প্রবল উদ্বেগে অজি শিবির।
গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং করার সময় হাতে চোট লাগে গ্রিনের। পাণ্ডিয়ার একটি হল সরাসরি হাতে এসে লাগে অজি তারকার। লেগ স্টাম্পের বাইরে সরে গিয়ে অফ সাইডে শট মারার জন্য জায়গা তৈরি করছিলেন গ্রিন। অজি অলরাউন্ডারকে 'ফলো' করে হার্দিকের বল। আচমকা লাফিয়ে ওঠা ডেলিভারি সামলাতে পারেন নি গ্রিন।

বল গিয়ে সজোরে আছড়ে পড়ে তাঁর কনুইতে। প্রথমে আঘাতকে গুরুত্ব দিতে না চাইলেও পরে তিনি বুঝতে পারেন ব্যাট ধরতে অসুবিধা হচ্ছে তাঁর। সাথে সাথে ছুটে আসেন ফিজিও। তাঁর সঙ্গে আলোচনার পর 'রিটায়ার্ড হার্ট' হয়ে সাজঘরে ফিরেছেন গ্রিন।


চোট নিয়ে অস্বস্তি বাড়ল ভারতীয় শিবিরেও। গুজরাতের বিরুদ্ধে ম্যাতে ফিল্ডিং করার সময় অসতর্কতার বশে ক্রিস জর্ডানের কনুইয়ের ধাক্কা খেয়ে মুখে চোট পান ঈশান কিষান। ঈশান চোটটি পেয়েছিলেন যখন একটি ওভারের শেষে ক্রিস জর্ডান উইকেটকিপারের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং দুজনের কেউই একে অপরের দিকে তাকাননি। তখনই ইংল্যান্ডের পেসারের কনুই কিপারের চোখে লেগেছিল। এর ফলে ঈশান ব্যাথায় কাতর হয়ে বাম চোখে হাত দিয়ে মাঠ থেকে বেরিয়ে যান।













Click it and Unblock the Notifications