IPL সম্প্রচার বন্ধ হল বাংলাদেশে! মুস্তাফিজুরকে বাদ দেওয়ায় জন্য? বড় ঘোষণা ইউনূস সরকারের
অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে বন্ধ করে দেওয়া হল আইপিএল (IPL)-এর সম্প্রচার এবং প্রচার। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)-এর দল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)-কে বাদ দেওয়ার ঘটনার জেরেই বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নিল।

৫ জানুয়ারি জারি করা সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে যে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বাংলাদেশে আইপিএল সংক্রান্ত কোনও ম্যাচ সম্প্রচার, বিজ্ঞাপন অথবা প্রচারমূলক অনুষ্ঠান দেখানো যাবে না। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, জনস্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সরকারের দাবি যে, আইপিএলের তরফে মুস্তাফিজকে দল থেকে ছেঁটে ফেলার কোনও যুক্তিসঙ্গত কারণ এখনও পর্যন্ত জানানো হয়নি। বরং বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (Board of Control for Cricket in India)-র নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, এই ঘটনায় বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে।
এর প্রভাব আন্তর্জাতিক ক্রিকেটেও পড়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে যে, তারা ভারতের মাটিতে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাবে না। বিসিবি জানিয়েছে যে, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ ও সরকারের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুস্তাফিজুর রহমানকে নিয়ে তৈরি হওয়া পরিস্থিতির পর শনিবার রাতে জরুরি বৈঠকে বসেছিল বিসিবি। রবিবার বোর্ডের পরিচালন সমিতির বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল ভারত সফরে যাবে না।
বিসিবির এক কর্তা স্পষ্ট করে বলেন যে, একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে গোটা দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এই অবস্থায় ভারতের মাটিতে খেলা সম্ভব নয়।
এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওপরই পুরো বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায় থাকছে।












Click it and Unblock the Notifications