IPL: সমাপ্তির পথেই ধোনি অধ্যায়! বোর্ডের বার্তায় বাড়ছে জল্পনা, দেখুন ভিডিও

রবিবাসরীয় আইপিএল ফাইনাল ম্যাচে মুখোমুখি গুজরাত-চেন্নাই। দুই দলের কাপ যুদ্ধের লড়াইকে ছাপিয়ে মাহি আবেগের স্রোত বইছে সবরমতীতে। চলতি আইপিএলের শুরু থেকেই ধোনির অবসর নিয়ে জল্পনা তৈরি হয়। রবিবাসরীয় সমাপ্তির আগে সেই গুঞ্জন কয়েকগুণ বেড়েছে। যা মাহি আবেগকে ঘণীভূত করেছে। আইপিএল মেগা ফাইনালের আইপিএলের টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে বিসিসিআই। যা ধোনির অবসর জল্পনাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

চোট আঘাতের সমস্যায় জর্জরিত ৪১-এর মহেন্দ্র সিং ধোনি। আগের মতো গতি নেই, ব্যাট হাতে ক্ষিপ্রতা নেই। কিন্তু মনের জোর এবং মস্তিষ্ককে পুঁজি করেই মাঠে লড়ে যাচ্ছেন মাহি। আন্তজার্তিক ক্রিকেট থেকে আগেই বিদায় নিয়েছেন, ২২ গজের সঙ্গে ধোনির সম্পর্ক এখন হলুদ জার্সির সুতোয় বাধা। রবিবার রাতের পর সেই সুতোও কী ছিঁড়তে চলেছে? জল্পনার পারদ গুজরাতের গরমের থেকেও পাল্লা দিয়ে বাড়ছে।

1

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ধোনিকে নিয়ে একটি বিশেষ ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে চেন্নাইয়ে তাঁর ভক্তদের বক্তব্য তুলে ধরা হয়েছে। মাহি শুধু একজন অধিনায়ক নন, একটা আবেগেরও নাম।
এই ভিডিওতে বাছাই করা সিএসকে ভক্তদের বক্তব্য তুলে ধরা হয়েছে। মাহিকে নিয়ে বলতে গিয়ে আবেগে বাকরুদ্ধ ৮ থেকে ৫৮। চিপক স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক থেকে খুদে ভক্ত প্রত্যেকের কাছেই ধোনি একটা মন্ত্রের নাম। আবেগের নাম।

চলতি আইপিএলে ভারতের যে প্রান্তেই ম্যাচ খেলতে গিয়েছেন মাহিকে ঘিরে আবেগ উথলে উঠেছে। ঘরের দলকে নয় গ্যালারি সরব হয়েছে মাহি বন্দনায়।

2

রবিবার ধোনির সামনে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ধোনির সামনে। জিততে পারলেই রোহিত শর্মার ৫ বার আইপিএল জয়কে ছুয়ে ফেলবেন মাহি। আবেগ-জল্পনাকে সরিয়ে রেখে ধোনি ভক্তরা তাঁর হাতে পঞ্চমবারের জন্য আইপিএল ট্রফিটা দেখতে চাইছেন। মাহির ক্রিকেটীয় সমাপ্তি এর থেকে ভালো হতেই পারে না।


এর আগে ১৫টি আইপিএলের মধ্যে ১০ বার অধিনায়ক হিসেবে ফাইনাল খেলেছেন এমএস ধোনি। ৯ বার সিএসকের হয়ে ও একবার পুণের হয়ে। এখনও পর্যন্ত ৪ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন এমএস ধোনি। প্রতিবারই সিএসকের হয়ে। ৬ বার রানার্স হয়েছেন। ৫ বার চেন্নাইয়ের হয়ে ও একবার পুণের হয়ে। একাধিক রেকর্ড তাঁর নামের পাশে।

3

আন্তজার্তিক ক্রিকেট থেকে হঠাত করেই অবসর ঘোষণা করেছিলেন ধোনি। আইপিএলে ফিনিশারের ফিনিশ কেমন হয়, তার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+