IPL: আইপিএল ম্যাচের নিরাপত্তার জন্য অর্থ বকেয়া মুম্বই পুলিশের, আদালতে কী জানাল বিসিসিআই?
আইপিএলের ম্যাচ এবং মুম্বই ইন্ডিয়ান্স দলের নিরাপত্তার জন্য বিসিসিআইয়ের কাছে বিপুল অঙ্কের অর্থ বকেয়া আছে মুম্বই পুলিশের। এই নিয়ে মামলাও চলছিল বোম্বে হাইকোর্টে। অবশেষে মুম্বই পুলিশকে বকেয়া সব অর্থ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এই বিষয়ে বোম্বে হাইকোর্টে হলফনামাও পেশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
মামলার পরিপ্রেক্ষিতে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে মুম্বই, পিম্পরি চিঞ্চওয়াড এবং নাভি মুম্বই পুলিশের কাছে বকেয়া সমস্ত বকেয়া পরিশোধ করা হবে। বিসিসিআইয়ের পক্ষ থেকে বোম্বে হাইকোর্টকে জানানো হয়েছে, আইপিএলে নিরাপত্ত এবং ম্যাচ সংক্রান্ত বিষয়ে সমস্ত বকেয়া অর্থ দুই সপ্তাহের মধ্যেই মিটিয়ে দেওয়া হবে মুম্বই পুলিশকে।। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ চলাকালীন সুরক্ষা দেওয়ার জন্য এই অর্থগুলি পুলিশকে দেওয়া হবে।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের অগাস্ট মাসে। সমাজকর্মী অনিল বেদব্যাস পুলিশকে দেওয়া খরচ এবং বকেয়া সম্পর্কে তথ্যের অধিকার (আরটিআই) দ্বারা একটি জনস্বার্থ মামলা (পিআইএল) দায়ের করেছিলেন৷ এর আগে থেকেই বকেয়া অর্থ কমানোর জন্য বোম্বে হাইকোর্টে বিসিসিআই আবেদন করেছিল।
২০২৪ সালের অগাস্টে, বোম্বে হাইকোর্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচের বকেয়া নিরাপত্তা অর্থ প্রদান সংক্রান্ত বিষয়ে সরকার ও বিসিসিআইয়ের কাছে হলফনামা চায়। পিটিশন অনুসারে, ২০১৩ থেকে ২০১৮ সময়কালের আইপিএল ম্যাচগুলির জন্য মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন কাছে থেকে ১৪.৮২ কোটি টাকা পাওনা আছে সরকারের।
অন্যদিকে বিসিসিআই দাবি করেছে যে এটি পিম্পরি চিঞ্চওয়াড় পুলিশের কাছে ১.৭ কোটি, নাভি মুম্বাই পুলিশের কাছে ৩.৩ কোটি এবং মুম্বই পুলিশের কাছে ১.০৩ কোটি বকেয়া রয়েছে। বিসিসিআই আরও আশ্বাস দিয়েছে যে আগামী দুই সপ্তাহের মধ্যে অর্থ প্রদান করা হবে।
বিসিসিআই একটি হলফনামায় বলেছে, বিসিসিআই তাদের বকেয়া পরিমাণ থেকে পুলিশকে বঞ্চিত করার কোনো উদ্দেশ্যে নেই এবং সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই সমস্ত বকেয়া প্রদান করার সিদ্ধান্থ নেওয়া হয়েছে। । বিসিসিআই শুধুমাত্র কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং আইপিএলের ফাইনাল ম্যাচ, মহিলাদের প্রিমিয়ার লিগ ম্যাচের নিরাপত্তার খরচ বহন করে। তবে ব্যতিক্রমী পরিস্থিতিতে পরিচালিত অন্য কোনও ম্যাচের জন্য দায় বহন করে।












Click it and Unblock the Notifications