IPL:আইপিএলের এক হাজারতম ম্যাচে মুখোমুখি মুম্বই-রাজস্থান, বিশেষ কী উদ্যোগ নিচ্ছে বিসিসিআই?
আগামী ৩০ এপ্রিল এক ঐতিহাসিক দিন আইপিএলের জন্য। মাসের শেষ রবিবারের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস। এই ম্যাচটি আইপিএলের ইতিহাসে এক হাজারতম ম্যাচ হতে চলেছে। এই ম্যাচকে কেন্দ্র করে এখন থেকে পরিকল্পনা নিতে শুরু করে দিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল ।
ঐতিহাসিক এই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে উদ্যোগ নিচ্ছে বিসিসিআই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচকে ঘিরে বোর্ডের রয়েছে একগুচ্ছ পরিকল্পনা। ২০০৮ সালে সূচনা হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। এরপর কেটে গিয়েছে ১৫ টা বছর। আইপিএলের টিআরপি মাত্রা পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট লিগ এখন আইপিএল।


Sound 🔛@iamRashmika gets the crowd going with an energetic performance 💥
— IndianPremierLeague (@IPL) March 31, 2023
Drop an emoji to describe this special #TATAIPL 2023 opening ceremony 👇 pic.twitter.com/EY9yVAnSMN
২০১৮ সালের পর আবার চলতি বছরেই হয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনে পারফর্ম করেন অরিজিৎ সিং। তাঁর সুরের ছন্দ মাতিয়ে দেয় গোটা আসমুদ্র হিমাচলকে। পাশাপাশি এই অনুষ্ঠানে অংশ নেন তামান্না ভাটিয়া, তামান্না ভাটিয়ার মতো অভিনেত্রীরা।

𝙈𝙚𝙡𝙤𝙙𝙞𝙤𝙪𝙨!
— IndianPremierLeague (@IPL) March 31, 2023
How about that for a performance to kick off the proceedings 🎶🎶@arijitsingh begins the #TATAIPL 2023 Opening Ceremony in some style 👌👌 pic.twitter.com/1ro3KWMUSW
২০১৯ সালে পুলওয়ামা কাণ্ডের জন্য বাতিল হয়েছিল আইপিএলের মেগা উদ্বোধনী অনু্ষ্ঠান। এরপর করোনার জন্য বন্ধ ছিল উদ্বোধনী অনুষ্ঠান। এবার কিন্তু আইপিএলের সূচনা অনুষ্ঠান সত্যিই হয়েছিল নজরকাড়া।
𝘿𝙖𝙯𝙯𝙡𝙞𝙣𝙜 𝙖𝙨 𝙚𝙫𝙚𝙧!@tamannaahspeaks sets the stage on 🔥🔥 with her entertaining performance in the #TATAIPL 2023 opening ceremony! pic.twitter.com/w9aNgo3x9C
— IndianPremierLeague (@IPL) March 31, 2023
তবে উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান ছাড়াও দর্শকদের বাড়তি পাওনা হতে পারে এক হাজারতম ম্যাচের বিশেষ অনু্ষ্ঠান। আইপিএল মানে তো শুধু ক্রিকেট ম্যাচ বা চার ছক্কার লড়াই নয় একইসঙ্গে বিনোদনের প্যাকেজও। তাই এপ্রিলের শেষ রবিবার হয়তো দর্শকদের জন্য অপেক্ষা করছে কোনও বড় ধামাকা।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications