IPL: ফাইনালের দিনও থাকছে বিনোদনের মেগা অনুষ্ঠান, ঘোষণা বিসিসিআইয়ের
আইপিএল মানে শুধু ২২ গজে চার ছক্কার লড়াই নয়, একইসঙ্গে বিনোদনের উপাদানও মজুত থাকে ক্রিকেটের এই মঞ্চে। আগামী রবিবার আইপিএলের মেগা ফাইনাল। ইতিমধ্যেই ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে চেন্নাই সুপার কিংস। তবে ফাইনাল খেলায় থাকছে বিনোদনের মেগা আয়োজন। শুক্রবার বিসিসিআইয়ের পক্ষ থেকে ফাইনাল ম্যাচের দিন বিনোদনী অনুষ্ঠানের সূচি ঘোষণা করা হল।
দুটি পর্বে এই অনুষ্ঠানটিকে ভাগ করা হয়েছে। প্রথম পর্ব হবে ম্যাচ শুরুর আগে। দ্বিতীয় পর্ব হবে ম্যাচের মধ্যবর্তী বিরতিতে।সন্ধ্যা ছয়টায় শুরু হবে বিনোদনের অনুষ্ঠান। প্রথম পর্বে পারফর্ম করবেন কিং এবং ডিজে নুকলেয়া। দুই ইনিংসের মধ্যবর্তী সময়ে জমকালো অনুষ্ঠান রাখা হয়েছে। এই পর্বে মঞ্চ মাতাবেন দিভিনে এবং জোনিতা গান্ধী।


Ahmedabad 🏟️ - You are in for a treat! 🙌
— IndianPremierLeague (@IPL) May 26, 2023
Brace yourselves for an iconic evening as King & @NUCLEYA have some power-packed performances in store for you 🎶🌠
How excited are you to witness the two in action 🎤🔥#TATAIPL | #Final pic.twitter.com/58eBwZAFWh
উদ্বোদনের পর এবার সমাপ্তির মঞ্চেও দর্শকদের ক্রিকেট ম্যাচ ছাড়াও বোনাস উপহার হিসাবে বিসিসিআই দিতে চলেছে বিনোদনের প্যাকেজও। আইপিএল ফাইনাল ঘিরে সমর্থকদের উন্মদনা তুঙ্গে। আইপিএলের ফাইনালে প্রবেশ করেছে চেন্নাই সুপার কিংস। এটাই সম্ভবত শেষ আইপিএল হতে চলেছে ধোনির। ফলে শেষবারের মত ধোনির কাপ দেখতে মুখিয়ে সমর্থকরা।
𝗔 𝘀𝘁𝗮𝗿-𝘀𝘁𝘂𝗱𝗱𝗲𝗱 𝗲𝘃𝗲𝗻𝗶𝗻𝗴! ⭐️
— IndianPremierLeague (@IPL) May 26, 2023
The #TATAIPL closing ceremony at the iconic Narendra Modi Stadium 🏟️ has memorable performances written all over it 💥
Prepare to be 𝘼𝙈𝘼𝙕𝙀𝘿 and get ready to be mesmerised by the tunes of @VivianDivine & @jonitamusic 🎶🎶… pic.twitter.com/npVQRd6OX2
অন্যদিকে কোয়ালিফায়ার ২ খেলবে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। যারা জিতবে তাঁদের বিরুদ্ধে কাপ যুদ্ধের লড়াইয়ে নামবে ধোনিরা।হটকেকের মতোই বিক্রি হচ্ছে টিকিট। বিসিসিআইয়ের এই ঘোষণার পর টিকিটের চাহিদা আরও বাড়বে বলেই মনে করছেন আয়োজকরা। ১ লক্ষের বেশি আসন সংখ্যা রয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বোর্ড আশাবাদী গ্যালারি কানায় কানায় ভর্তি থাকবে।
আইপিএল ফাইনালের দিন মোতেরায় উপস্থিত থাকবেন বোর্ডের শীর্ষকর্তারা। শুধু ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা ছাড়াও এশিয়ার অন্য দেশের কর্তারাও উপস্থিত থাকবেন। আইপিএল ফাইনালের দিন একগুচ্ছ ক্রিকেটীয় সিদ্ধান্ত হতে পারে। তারমধ্যে অন্যতম এশিয়া কাপ এবং ভারত আফগানিস্তান ক্রিকেট সিরিজ।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications