IPL:কমেন্ট্রি বক্স থেকে বিরাটদের দলে সুযোগ, ভারতীয় এই ক্রিকেটার আবার আইপিএলের আঙিনায়

করছিলেন কমেন্ট্রি এবার খেলবেন বিরাটদের দলে। আইপিএল নিলামে ব্রাত্য থাকার কারণে ধারাভাষ্যকারের কাজই বেছে নিয়েছিলেন কেদার যাদব। কিন্তু টুর্নামেন্টের মাঝপেথই বিরাটদের সঙ্গে খেলার সুযোগ চলে এল তাঁর সামনে।

ডেভিড উইলির পরিবর্ত হিসাবে কেদার যাদবকে দলে নিল আরসিবি। চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন আরসিবির পেসার উইলি। পিঠের চোটের কারণে ইংল্যান্ড বোলারের পক্ষে আর চলতি আইপিএলে কোনও ম্যাচ খেলা সম্ভব হবে না।চলতি মরসুমে আরসিবি-র হয়ে চারটে ম্যাচ খেলেন উইলি। এই পরিস্থিতিতে বিকল্প হিসাবে কোনও বোলার নয় কেদার যাদবের মতো ব্যাটসম্যানকেই সই করা আরসিবি শিবির।

১

গত মরসুমে দীনেশ কার্তিক ফিনিশারের ভূমিকায় দারুণ খেলেছিলেন। চলতি মরসুমে সেই ভূমিকাতে একেবারেই ব্যর্থ কার্তিক। যার জন্য পোড় খাওয়া ব্যাটসম্যান কেদার যাদবে সই করাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

গত আইপিএল নিলামে অবিক্রিত থাকার পরে ফের আইপিএলের আঙিনায় ফিরে এলেন কেদার। দল না পেয়ে কেদার যাদব এবার আইপিএলে মারাঠি ভাষায় ধারাভাষ্যকারের ভূমিকায় কাজ করছিলেন। কিন্তু ব্যাট হাতে এবার তাঁকে দেখা যাবে। ডেভিড উইলির চোট তাঁর সামনে ফের দরজা খুলে দিল। আরসিবি তাঁকে ১ কোটি টাকার বিনিময়ে দলে নিল।

২

অতীতেও এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন কেদার। দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে অভিষেক হয়েছিল তাঁর। ২০১৬ ও ২০১৭ আইপিএলে আরসিবি-র হয়ে ১৭টি ম্যাচ খেলেছিলেন তিনি। ২০২১ আইপিএলে শেষবার তিনি খেলেন। মজার তথ্য আরও আছে, ২০১৮ আইপিএলে কেদার যাদবের পরিবর্তে ডেভিড উইলিকে দলে নিয়েছিল আরসিবি। আর এবার হল ঠিক উল্টো।

৩

ভারতীয় দলের হয়ে ৭৩টি একদিনের ও ৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে খেলেছেন কেদার যাদব। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৬টি অর্ধশতরান ও দুটি শতরানসহ ১৩৮৯ রান রেছেন তিনি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১২২ রান করেন যাদব। করেছেন একটি অর্ধশতরান।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+