IPL Auction: অঙ্ক কষেই নিলামে নামছে কেকেআর, বিশ্বকাপজয়ী সহ নাইটদের নোটবুকে রয়েছে কাদের নাম?

মহিলা প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠিত হওয়ার পর এবার চর্চায় আইপিএল নিলাম। আগামী ১৯ ডিসেম্বর দুবাইতেই বসতে চলেছে ২০২৪ সালের আইপিএলের মিনি নিলামের আসর।ইতিমধ্যেই প্রতিটি দল তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিয়েছেন বিসিসিআইয়ের কাছে। বাকি দল গুছিয়ে নেওয়ার সুযোগ থাকছে ১৯ ডিসেম্বর। নিলামে নাইটদের নজর কোন ক্রিকেটাররা? সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

শাকিব আল হাসান, লিটন দাস, ডেভিড উইজে, টিম সাউদি, জনসন চার্লস,লকি ফার্গুসনের মতো বিদেশিদের পাশাপাশি আর্য দেশাই, নারায়ন জগদীশন, মনদীপ সিংহ, কুলবন্ত খেজরোলিয়া, শার্দূল ঠাকুর, ও উমেশ যাদবকেও দল থেকে বাদ দিয়েছে নাইটরা।কেকেআরের হাতে রয়েছে ৩২.৭ কোটি টাকা। কেকেআর নিতে পারবে ১২ জনকে। এর ফলে শূন্যস্থান পূরণ করতে হবে কেকেআরকে। ইতিমধ্যেই বেশকিছু ক্রিকেটারদের নাম চূড়ান্ত করেছে নাইটরা।

IPL Auction

গৌতম গম্ভীর এবার নাইটদের দলে মেন্টর হিসাবে যুক্ত হয়েছেন। ফলে নিলামে তাঁর ক্রিকেট মস্তিষ্ক বাড়তি সুবিধা দেবে কেকেআরকে। আসন্ন নিলামে কেকেআর দলের টার্গেটে আছেন দেশী-বিদেশি মিলিয়ে কয়েকজন ক্রিকেটার। এদের মধ্যে এক নম্বরে নাম রয়েছে আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই। বিশ্বকাপে ব্যাট হাতে নজরকাড়া পারফরম্যান্স করেছেন আফগান দলের এই ক্রিকেটার। কাবুলিওয়ালার দেশ থেকে গুরবাজের সঙ্গে তিনিও আসতে পারেন কলকাতায়।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‌নাইটদের টার্গেটে আছেন মিচেল স্টার্ক, ফিল সল্ট, আকিল হোসেন, তাসকিন আহমেদ, ডারিল মিচেল। এছাড়া দেশীয় ক্রিকেটারদের মধ্যে হর্ষল প্যাটেল এবং রাজ অঙ্গদ বাওয়ার জন্য দর হাঁকাতে পারে শাহরুখ খানের দল।

খুবই অঙ্ক কষে নিলামে ক্রিকেটার নিতে হবে নাইটদের। এরমধ্যে একজন অলরাউন্ডার ও পেসার প্রয়োজন। কারণ শার্দূল ঠাকুরকে ছেড়ে দিয়েছে নাইটরা। তাঁর বিকল্প নিলাম থেকেই নিতে হবে। নাইট দলে হর্ষিত রানা এবং বৈভব রানা দুই পেসার আছেন। কিন্তু তাঁরা মূলত তরুণ পেসার। তাই হর্ষল প্যাটেলের মতো একজন সিনিয়ারকে দলে নিতে চাইছে কেকেআর থিঙ্ক ট্যাঙ্ক।

বিদেশীদের মধ্যে অল রাউন্ডার হিসাবে মিচেল স্টার্ক ও ড্যারি‌ল মিচেলের দিকে মূল নজর ‌নাইটদের। তারমধ্যে ডারিল মিচেল বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করেছেন। তাঁকে নেেওয়ার জন্য অল আউট যেতে পারে কেকেআর শিবির।

গত ২৬ নভেম্বরই দলগুলি তাঁদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা বোর্ডের কাছে জমা দিয়েছে। আগামীকাল ডিসেম্বর পর্যন্ত প্রতিটি দ‌লের কাছে ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+