আইপিএল নিলামে সম্ভাব্য অধিনায়ক পেল কেকেআর, চমক জেমিসনের
আইপিএল নিলামে সম্ভাব্য অধিনায়ক পেল কেকেআর, চমক জেমিসনের
আইপিএল নিলামে সবচেয়ে বেশি দর উঠেছে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসের। সেই রেকর্ড অল্পের জন্য ভেঙে দিচ্ছিলেন কাইল জেমিসন। নিউজিল্যান্ডের জোরে বোলার টপকে গেলেন গ্লেন ম্যাক্সওয়েলকেও। তাঁর দর উঠল ১৫ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালস তাঁকে নিতে চাইলে এগিয়ে আসে আরসিবি। পরে দরাদরিতে যোগ দেয় পঞ্জাব কিংস। ৭৫ লাখ বেস প্রাইসের পেসার জেমিসনের দর ওঠে ১৫ কোটি টাকা। আরসিবি নিল কাইল জেমিসনকে।

এরই মধ্যে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হবেন সেই ইঙ্গিত মিলছে। গতবার আইপিএলে দীনেশ কার্তিক ও ইয়ন মর্গ্যানকে অধিনায়কত্ব করতে দেখা গিয়েছিল। এবার আইপিএল নিলামে সম্ভাব্য অধিনায়ককেও বেছে চাইছে কেকেআর। দলে দীর্ঘদিন খেলা শাকিব আল হাসানকে নিয়েছে কেকেআর। অভিষেক নায়ার জানিয়েছেন, দলে দীর্ঘদিন খেলায় পরিবেশের সঙ্গে পরিচিত শাকিব। সীমিত ওভারের ক্রিকেটে তিনি উপরের দিকে ব্যাট করেন। বলও করেন। ফলে অনক বিদেশি ক্রিকেটারের বিকল্পও হতে পারেন তিনি। বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। ফলে দলকে নেতৃত্বও দিতে পারেন। এই সবদিক বিবেচনা করেই শাকিবকে দলে নিতে পেরে তাঁরা খুশি বলে জানিয়েছেন নায়ার। এতেই ইঙ্গিত মিলছে কলকাতার দলের দায়িত্ব কোনও বাঙালির হাতেও তুলে দেওয়া হতে পারে।
৫.২৫ কোটিতে টম কুরানকে নিয়েছে দিল্লি। ৪.২০ কোটি টাকায় মোজেস অনরিক্সকে নিয়েছে পঞ্জাব কিংস। ২০১৪ সালের পর আইপিএলের আসরে ফিরছেন চেতেশ্বর পূজারা। তাঁকে ৫০ লক্ষ টাকার বেস প্রাইসে নিয়েছে চেন্নাই।












Click it and Unblock the Notifications